Chapter 22 of 109
বুঝিবে সে কিসে - কৃষ্ণচন্দ্র মজুমদার
1 min read
চিরসুখীজন ভ্রমে কি কখন ব্যথিতবেদন বুঝিতে পারে? কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে কভু আশীবিষে দংশেনি যারে? যতদিন ভবে, না হবে না হবে, তোমার অবস্থা আমার সম। ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে বুঝে না বুঝিবে, যাতনা মম।