Chapter 70 of 109
পদরেখা - কামাল আহমেদ
1 min read
পদে পদে মোর মিলিয়ে গেছে অতীতের পদরেখা মুছে গেছে সব তুলির আঁচড় স্মৃতীর পাতায় লেখা জীবন করেছে শূণ্য মোরে শূণ্যতা আজ পূর্ণ পাজড়ে গড়া সাধের প্রাসাদ নিমেষে হয়েছে চূর্ণ!
যতই চেয়েছি সামনে এগোতে পিছলে গিয়েছে পা তৃষ্ণা বুকে ছুটেছি যত, পেয়েছি মরিচীকা, কখনো বেজেছে মধুর রাগীনি, রিনিঝিনি নিক্বণ মায়ার পরশে উঠেছিল জেগে ভগ্ন হৃদয় মন।
হায়! সেতো ছিলনা মায়ার পরশ, সে যে ছলনা মোহ গরলকে যে অমৃত ভাবে তারে কি বাঁচাবে কেহ? মৃত্যু পেয়ালায় খুঁজে ফেরে যে সঞ্জীবনি সুধা শূণ্য হাওয়ার প্রাচুর্য কি মেটায় মরণ ক্ষুধা?!