Chapter 80 of 109
তোমার জন্য কৃষ্ণচূড়ার লাল - সালমান হাবীব
1 min read
তোমার জন্য কৃষ্ণচূড়ার লাল, তোমার জন্য জমিয়ে রাখা অভিমানের অযুত কোটি কাল।
তোমার জন্য পুড়ে যাওয়া মন, তোমার জন্য পুষে রাখা একশো আকাশ সেই সে কথা আরও না-হয় 'থাকো কিছুক্ষণ'।
তোমার জন্য বৃষ্টি মূখর দিন, তোমার জন্য জমিয়ে রাখা বুকে হয়নি বলা 'অনেক কথার ঋণ'।
তোমার জন্য আকাশ দেখা বিকাল, তোমার জন্য ঘুমভাঙা ভোর রাত্রি শেষের স্নিগ্ধতম সকাল।
তোমার জন্য হৃদ মাঝারে টিপ, তোমার জন্য আলোর শহর সন্ধ্যা নামায় ঝিঁঝির বহর জ্বলে উঠে জোনাকি প্রদীপ!
তোমার জন্য 'ভালোবাসি' বলা, তোমার জন্য আকাশ হয়েও 'অনিয়ম' এর নিয়ম করে চলা।
তোমার জন্যেই 'যাই পুড়ে যাই রোজ, তোমার জন্যেই চিঠির ভাঁজে লিখি; 'অভিমানের দিন ফুরালে একটু নিয়ো খোঁজ'।