Chapter 98 of 109
হে আমার প্রতিপালক - রুবিনা মজুমদার
1 min read
জীবনের পথ চলিতে যদি কাঁটা বিঁধে পায় রঙ্গিন সময়ে বুঝিতে নাহি পারি ন্যায় - অন্যায় , হে আমার প্রতিপালক , দয়া করো প্রভু - একটু খানিক তবু তুমি ছাড়া আমি যে বড় অসহায় তুমি হয়ে যাও আমার সহায় ।
তোমার দরবারে কতোটা পাপ হয়েছে জমা এই পাপী বান্দার কিছুইতো নেই জানা , শেষ দিবসে সব শয়তান হেরে যাবে - শুধু একাকী বান্দার পাপ - পূর্ণের হিসাব হবে ।
আমল নামা হাতে নিয়ে একা একা কাঁদতে হবে পূর্ণতা পাবে বান্দা তোমার হিদায়াতে , এই বান্দার তাওবা কবুল করে নিও - তোমার আরশের ছায়া একটু দিও !
শেষ বিচারের মাঠে প্রভু করিও ক্ষমা তোমার দরবারে যতো পাপ রয়েছে জমা , শেষ দিবসে প্রভু তুমি দিয়ো পানাহ - এই পাপী বান্দার নিত্য আরাধনা !
হে আমার প্রতি পালক --- দয়া করো প্রভু - একটু খানিক তবু তুমি ছাড়া আমি বড় অসহায় - তুমি হয়ে যাও আমার সহায় !!