Chapter 14 of 109
যার স্মরণে -আল মাহমুদ
1 min read
স্মরণে যার বুকে আমার জলবিছুটি আমার ঘরে রাখলাে না সে চরণ দুটি।
ধানের সবুজ করলাে কি যে আড়াল দিয়ে যাসনে মেয়েকে, মন্ত্র দিলাে বনের টিয়ে।
নায়ের বাদাম ডাকলাে তারে ; চরের মাটি আদর করে বিছিয়ে দিলাে শীতলপাটি ;
ভয় ধরিয়ে ডাকলাে হুতোম ছাতিম গাছে বন্য বাতাস কাপলাে এসে বুকের কাছে।
পাতার ফাকে রাত্রি যখন নামলাে সেজে সেই যুবতীর বাংড়ি হাতে উঠলাে বেজে!
হঠাৎ নদী ধরলাে এসে সাপের ফণা হাওয়ার আঘাত করলে তারে অন্যমনা!
খােপার বাধন ভাঙলাে যখন যত্নে গড়া ব্যর্থ হলাে আমার সকল মন্ত্র পড়া।