Chapter 41 of 109
বিজ্ঞান শিক্ষা - সুকুমার রায়
1 min read
আয় তোর মুণ্ডুটা দেখি, আয় দেখি 'ফুটোস্কোপ' দিয়ে দেখি কত ভেজালের মেকি আছে তোর মগজের ঘিয়ে । কোন্ দিকে বুদ্ধিটা খোলে, কোন্ দিকে থেকে যায় চাপা ; কতখানি ভস্ ভস্ ঘিলু, কতখানি ঠক্ ঠকে কাঁপা । মন তোর কোন্ দেশে থাকে , কেন তুই ভুলে যাস্ কথা- আয় দেখি কোন্ ফাঁক দিয়ে, মগজেতে ফুটো তর কোথা । টোল-খাওয়া ছাতাপড়া মাথা, ফাটামত মনে হয় যেন, আয় দেখি বিশ্লেষ ক'রে- চোপ্ রও ভয় পাস্ কেন ? কাৎ হ'য়ে কান ধ'রে দাঁড়া, জিভ্খানা উল্টিয়ে দেখা, ভালো ক'রে বুঝে শুনে দেখি- বিজ্ঞানে যে রকম লেখা । মুণ্ডুতে 'ম্যাগনেট্' ফেলে, বাঁশ দিয়ে 'রিফ্লেক্ট্' ইঁট দিয়ে 'ভেলসিটি' ক'ষে দেখি মাথা ঘোরে কি না ঘোরে ।