Chapter 20 of 109
ভালবাসার সফর - নাসির তুরাবি
1 min read
ভালোবাসার এই সফর কেটেছে এমন- আমার মনটা বড়ো ক্লান্ত ছিল, পা দুটি না।
বৈরিতা ছিল, অবহেলা ছিল, ছিল মনে অনেক কষ্ট, তার মাঝে সবকিছুই ছিল, ভণিতা ছিল না।
শেষ কথায় তার মুখে ছিল আমার কবিতা, এমন কবিতা যেটার কোনো মানে ছিল না।
বড়ো হাহাকার ছিল তার কথায়, শেষ আকুতিতে কান্না ছিল অনেক, সে কান্নায় শব্দ ছিল না।
কখনো মনে হয়েছে আমরা দুজন আলাদা হলেও মনটা এক, কখনো মনে হয়েছে কোনো কালে কোনো মায়াই ছিল না।
বড়ো অদ্ভুত এই কবিতার সফর, দ্যাখ নাসির! এসেছি এমন গন্তব্যে যেখানে আসার কথা ছিল না।