Chapter 58 of 109
ছড়া - আহসান হাবীব
1 min read
ঝাঊয়ের শাখায় শন শন শন মাটিতে লাটিম বন বন বন বাদলার নদী থৈ থৈ থৈ মাছের বাজার হৈ হৈ হৈ। ঢাকিদের ঢাক ডুমডুমাডুম মেঘে আর মেঘে গুড়ুমগুড়ুম দুধ কলা ভাত সড়াত সড়াত আকাশের বাজ চড়াৎ চড়াৎ। ঘাস বনে সাপ হিস হিস হিস কানে কানে কথা ফিস ফিস ফিস কড়কড়ে চটি চটাস চটাস রেগেমেগে চড় ঠাস ঠাস ঠাস। খোপের পায়রা বকম বকম বিয়েমজলিশ গম গম গম ঘাটের কলসি বুট বুট বুট আঁধারে ইঁদুর কুট কুট কুট বেড়ালের ছানা ম্যাও ম্যাও ম্যাও দু দিনের খুকু ওঁয়াও ওঁয়াও।