Chapter 40 of 109
অনেক নদীর জল - জীবনানন্দ দাশ
1 min read
অনেক নদীর জল উবে গেছে — ঘরবাড়ি সাঁকো ভেঙে গেল; সে সব সময় ভেদ করে ফেলে আজ কারা তবু কাছে চলে এল যে সুর্য অয়নে নেই কোনো দিন, — মনে তাকে দেখা যেত যদি — যে নারী দেখে নি কেউ — ছ-সাতটি তারার তিমিরে হৃদয়ে এসেছে সেই নদী। তুমি কথা বল — আমি জীবন-মৃত্যুর শব্দ শুনি: সকালে শিশির কণা যে-রকম ঘাসে অচিরে মরণশীল হয়ে তবু সূর্যে আবার মৃত্যু মুখে নিয়ে পরদিন ফিরে আসে। জন্মতারকার ডাকে বার বার পৃথিবীতে ফিরে এসে আমি দেখেছি তোমার চোখে একই ছায়া পড়ে: সে কি প্রেম? অন্ধকার? — ঘাস ঘুম মৃত্যু প্রকৃতির অন্ধ চলাচলের ভিতরে। স্থির হয়ে আছে মন; মনে হয় তবু সে ধ্রুব গতির বেগে চলে, মহা-মহা রজনীর ব্রহ্মান্ডকে ধরে; সৃষ্টির গভীর গভীর হংসী প্রেম নেমেছে — এসেছে আজ রক্তের ভিতরে।
‘এখানে পৃথিবী আর নেই–‘ ব’লে তারা পৃথিবরি জনকল্যাণেই বিদায় নিয়েছে হিংসা ক্লান্তির পানে; কল্যাণ, কল্যাণ; এই রাত্রির গবীরতর মানে। শান্তি এই আজ; এইখানে স্মৃতি; এখানে বিস্মৃতি তবু; প্রেম ক্রমায়াত আঁধারকে আলোকিত করার প্রমিতি।