Chapter 96 of 109
ছেলেটা – শক্তি চট্টোপাধ্যায়
1 min read
ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে মানুষ ছিলো নরম, কেটে, ছড়িয়ে দিলে পারতো । অন্ধ ছেলে, বন্ধ ছেলে, জীবন আছে জানলায় পাথর কেটে পথ বানানো , তাই হয়েছে ব্যর্থ । মাথায় ক্যারা , ওদের ফেরা যতোই থাক রপ্ত নিজের গলা দুহাতে টিপে বরণ করা মৃত্যু ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে মানুষ ছিলো নরম, কেটে , ছড়িয়ে দিলে পারতো। পথের হদিস পথই জানে, মনের কথা মত্ত মানুষ বড় শস্তা , কেটে, ছড়িয়ে দিলে পারতো ।