Chapter 17 of 37
প্রেম ভালবাসা - তন্ময়
3 min read
যে সম্পর্ক সামান্য হলেও আল্লাহ তায়ালার অবাধ্যতা দিয়ে শুরু হয়, তাতে বরকত থাকেনা । গুনাহ এর আনন্দ সাময়িক, ভয়াবহতা সুদূরপ্রসারী। খুব সুন্দর ভাবে বিয়ে হলেও বিয়ের এক মাস, এক বছর, দুই বছর বা পাঁচ বছর পরে যেয়ে হলেও গুরুতর সমস্যা আসবেই, সম্পর্কে ফাটল ধরবেই। অনেকেই অনেকের উদাহরন টানবেন, অমুকরা তো ভাল আছে, আসলে অনেকেই ভাল থাকেনা, অনেকে প্রকাশ করেনা এই জন্য যেঃ "এত বছর প্রেম করে ভালবেসে বিয়ে করেছি, মানুষ জানলে কী ভাববে !" - তা ভেবে আর এভাবেই স্যাক্রিফাইসের উপরে ফরমালি সম্পর্কটা হয়ত টিকে যায় তবে বরকত, শান্তি থাকেনা । ফিলিংস গুলো হয়ত প্রথম দিকে অনেকে অনুভব করতে না পারলেও ধীরে ধীরে পরে বুঝতে পারে। . তাছাড়া সম্পর্কে বরকতের ডিফাইনেশন কী ? ভালো পোষাক পরছি, ভাল বাসায় আছি, ভাল খাচ্ছি, বিদেশে লং ট্যুর দিচ্ছি এগুলোই বরকত না। খারাপ সময় এলেই বুঝা যায় সম্পর্কের গভীরতা। বরকত তো হলো যেই সম্পর্ক দুনিয়াতে ভেতর থেকে তৃপ্তি দিবে এবং জান্নাত পর্যন্ত গড়াবে। দারিদ্র, অনটন কিংবা মনোমালিন্য যে সম্পর্কের গভীরতাকে কখনই ছুতে পারবেনা ইনশাআল্লাহ। . যারা অলরেডি রিলেশনে ইনগেজড আছি-
এখনই সরে যাই এবং যত দ্রুত সম্ভব তা বিয়েই পরিণত করি। যতদিন বিয়ে না হয় অপেক্ষা করি। বাসায় বুঝাতে থাকি। আল্লাহ এর কাছে তওবা ও দুয়া করতে থাকি যথাক্রমে এতদিনের জন্য ও ভবিষ্যতের জন্য। . কারোর সাথে শোবার ইচ্ছে জাগলে তাকে স্ত্রী এর মর্যাদা দিয়েই নিজের শোবার ঘরে নিয়ে যান, বনজঙ্গলে/ হোটেলরুমে নিয়ে যাওয়া ভালোবাসার মানুষটা কে অপমান করা ছাড়া আর কিছুই না। আর এতে তাকে মুল্যহীনও মনে করা হয়। তাছাড়া যাকে ভালবাসেন, যার জন্য প্রানও দিতে পারেন, যাকে কেউ অপমান করলে রক্ত গরম হয়ে যায়, একটা প্রশ্নিবিদ্ধ হারাম সম্পর্কে জড়িয়ে আপনি নিজেই তো তাকে কেয়ামতের দিন সবার সামনে আল্লাহ তায়ালা কর্তৃক অপমানের ব্যবস্থা করে দিচ্ছেন, এ কেমন ভালোবাসা ? . পছন্দ হয়েছে, সারাজীবন ভালবাসতে চান বলেই তার অভিভাবকের কাছে তার হাত চেয়ে আবেদন করুন। একটা মেয়ের কাছেও এটা সব থেকে বড় উপহার যে তার অভিভাবকের কাছ থেকে আপনি তাকে জয় করে আনবেন। সম্পর্ক যতটুকু এগিয়েছে এগিয়েছে। ভুল তো হয়েছেই।একটি হারাম সম্পর্ক সারাজীবন তো বটেই এমনকি মৃত্যুর পরেও দুঃখের কারণ হতে পারে। তওবা করুন এবং হারাম সম্পর্কগুলোকে যেন বিবাহের মাধ্যমে পবিত্র করে নিন। আল্লাহও তার রহমত ও বরকত এর বৃষ্টি দ্বারা আপনার ভালোবাসা ভিজিয়ে দিবেন। আপনি চাইলেই সম্পর্কটা নাও টিকতে পারে কিন্তু আপনারা আল্লাহ তায়ালার জন্য স্যাক্রিফাইস করলে আর তাওবা করলে আল্লাহ চাইলে দুইজন এক হতেও পারেন।
আর যারা অলরেডি সামান্য হলেও রিলেশন করে বিয়ে করে ফেলেছি- সম্পর্ক যতই হালাল হয়ে যাক, এর ভিত্তিটা আরম্ভ হয়েছিল হারামের উপর। স্বামী স্ত্রী কেদে কেটে সম্মিলিত ভাবে এবং ইনডিভিজুয়ালিও আন্তরিক ভাবে তওবা করে নেই । সত্যই অনুতপ্ত হলে এবং ভবিষ্যত প্রজন্মের ব্যাপারে আল্লাহ এর কাছে ওয়াদা করলে ইনশাআল্লাহ নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ এর রহমত, উনার ক্রোধের আগে দৌড়ায় - যা উনার আরশের উপরে লিখিত। তার মানেও এই না এখন রিলেশন করব, পরে ক্ষমা চেয়ে নিব। জেনে ভুল করা আর না জেনে ভুল করা সমান নয়। সবথেকে বড় কথা ভবিষ্যতে তাওবা এর সুযোগ নাও আসতে পারে। সম্পর্ক হালাল হবার আগেই উভয়ই মারা গেলে, বা একজন মারা গেলেও, একেতো কেয়ামতে নাফসি, নাফসি ছাড়া অন্য কারোর কথা ভাবার কথাও মনে আসবেনা আর জাহান্নামে আগুনের মধ্যে কোন ভালবাসা আবেগ কাজ করবেনা, উলটো গালিগালাজ আসবে। অন্যদিকে একজন মানুষ যখন আরেকজন মানুষকে আল্লাহর জন্যই ভালোবাসে তখন সেই ভালোবাসার সবটুকু জুড়ে থাকে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, আন্তরিকতা, সহমর্মিতা ।
আর যারা প্ল্যান করে রেখেছেন, আগামীতে কাউকে প্রপোজ করার বা অবৈধ কিছুর- আল্লাহ এর ওয়াস্তে এখানেই থেমে যান । ভাল কাজের নিয়ত করলেই সওয়াব কিন্তু খারাপ কাজের নিয়ত করলেই, তা বাস্তবায়ন না করা পর্যন্ত গুনাহ নেই, তাই থেমে যান। আল্লাহ আপনার এই থেমে যাওয়া কে নিজ দায়িত্বে গতিশীল করে দিবেন। আল্লাহ তায়ালার জন্য কিছু স্যাক্রিফাইস করলে আল্লাহ উত্তম বদলা নিজেই দিবেন, সত্যই আপনারা পরস্পরের জন্য কল্যানকর হলে আল্লাহ নিজেই হয়ত বিয়ের রাস্তা সহজ করে দিবেন। কারোর তকদীরে যিনার অপরাধ থাকলে আল্লাহ যেন তাকে তা থেকে হেফাজত করেন। .................... ........... ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কা নাসতাই’-ন । ইহদিনাস সিরাতা’ল মুসতাকি’-ম। সিরাতা’ল্লা যি-না আনআ’মতা আ’লাইহিম গা’ইরিল মাগ’দু’বি আ’লাইহিম ওয়ালা দ্দ-ল্লি-ন।
- (হে আল্লাহ !) আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদের সরল পথ দেখাও। সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত, অনুগ্রহ ও কল্যাণ দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।
📍 Shah Mohammad Tonmoy ভাই