Chapter 33 of 37
বিবাহিত জীবন সমাচার - আবু সুমাইয়া
6 min read
ইদানীং বেশ কিছু নিউজ আসছে দ্বীনী কমিউনিটিতে ডিভোর্স সংক্রান্ত। এছাড়া আমার পেইজ, বিভিন্ন ম্যাট্রিমনি পেইজে শর্ট ডিভোর্স এর সংখ্যা নেহায়েত কম নয়, দিনকে দিন হারটা বাড়ছেই। কেন ডিভোর্স হৈসে এগুলি জানতে হয়, যেন পরের বিয়েতে একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আলোচনা করে যা বুঝা যায় সেটি হল, পাত্র পাত্রী সম্পর্কে যে ইনফরমেশন পাওয়া যায়, বিয়ের পর দেখা যায় পাত্র/ পাত্রী সেরকম না।
কেউ দ্বীনের ক্ষেত্রে গরমিল হলে ছাড় দেন না, কেউবা দুনিয়ার ক্ষেত্রে। ফলাফল ডিভোর্স। তবে, আরেকটা মেজর ইস্যু হৈল আচার আচরণ। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব। এটাতে যে ডিভোর্স গুলি হয়, সেগুলিতে আবার উভয় পরিবারের সদস্যরা প্রভাবক হিসেবে কাজ করে।
সংসার শুরুর দিকে স্বামী স্ত্রীর ঝগড়া মন মালিন্য নিয়ে কিছু বলার চেস্টা করব। আমার সাংসারিক যত অভিজ্ঞতা অর্জিত হয়েছে বেশির ভাগই নিজের জীবন থেকে। তাই সেখান থেকে ই শুরু করছি। আমি নিজে জেনারেল , বিয়ে করেছিলাম মাদ্রাসা স্টুডেন্ট। হাদিস পড়তাম আর ভাবতাম মাদরাসা তে এগুলিই পড়ানো হয়, অতএব এসব প্রতিষ্ঠানে পড়া লোকজন এরকমই হবে। পাহাড় সমান আশা।
বিয়ের পর দেখা গেল , অনেক কিছুরই মিল নেই। প্রত্যাশা প্রাপ্তির ভিতর বিরাট ব্যবধান। এই শর্তে বিয়ে করে নিয়ে এসেছি, তেমন কিছু জানে না সংসারের কাজ শিখিয়ে পড়িয়ে নিতে হবে। আমরা কেউই ফেরেশতা না, মানুষ। একে তো হতাশা, তার উপর শেখানো বিরাট ক্যাচাল। এক কাজ একবারের বেশি দুইবার ভুল হলে মেজাজ খারাপ হতো, প্রভাবক হিসেবে কাজ করত হতাশা।
টেম্পার ধরে রেখে আমি অভ্যস্ত, অনেক স্টুডেন্ট পড়িয়েছি, সংসার জীবনে সব অভিজ্ঞতা ফেইল মারল। প্রায়ই রাগা রাগী চেতাচেতি। ঘরের অবস্থা শ্রাবণ মাসের আকাশের মতই থাকত। বেশ কয়েক বছর এমন সব জয় বেঙ্গলি লেভেলের রান্না খাইতে হৈসে, তার উপর ছিল নানা এক্সপেরিমেন্ট, যেইটা এখনও জারি আছে 😊। মায়ের হাতের মত রান্নার পারফেকশন তো সম্ভব না, কাছাকাছি আসতে বেশ সময় লেগেছে। ততদিনে বহুত কাঠ খড় পোড়াতে হয়েছে। এইতো ঈদের দিন ওস্তাদ সহ কয়েকজন রে দাওয়াত দিসিলাম, সিম্পল আইটেম, খিচুড়ি গরু। ওস্তাদ খাবার খেয়ে কমেন্টস করল, বউডা ছাড়িশ না, রান্নাটা ভাল হৈসে। আমি হাসলাম, ওস্তাদের কথার ডাইস ই এমন, ঘরে সেইম টোন ইউজ করে কথা বললে হয়ত বুঝবে না, প্রশংসা করসে নাকি নিন্দা জ্ঞাপন করেছে। তরজমা করে বলতে হল, প্রশংসা করেছে। মূল কারিগরি বহুদিন আগে অবশ্য আমি বলে দিসিলাম, গরুর মাংস ঝাল আর মশলা বেশি দিলেই ট্যাশ।
তো, শুরুর দিকে ক্যাচাল লাগলে এমন অশান্তি যে, সালাতেও মন বসত না। সবই আউলা ঝাউলা, মসজিদে দেখা হইত বন্ধু কাম ভায়েরা ভাইয়ের সাথে, রাগ ঝাড়তাম তার উপর, দুনিয়ার অভিযোগ দিতাম, এমন বলছিলেন তেমন না, এই না সেই না। উনি খুব ধৈর্য শীল মানুষ, সব শুনে স্মিত হেসে বলতেন, ভাই! সৈহ্য করেন আস্তে আস্তে শিখবে। আর টুকটাক অপরাধ ক্ষমা করবেন। যেসব ভুল আমার কাছে পাহাড় সমান মনে হয়ত, উনি তা তুলার মত উড়িয়ে দিতেন। রাগ করে মাঝে মৈদ্ধে বলতাম, ধুর মিয়াহ! আপ্নের তো মেরুদন্ড ই নাই, বউয়ের বউ হয়ে গেসেন।
মজার ব্যাপার হৈল, এখন স্ত্রী/স্বামী যখন একে অপরের প্রতি সেইম ধরণের অভিযোগ করে, আমিও স্মিত হাসি, সেই ভায়েরা ভাইয়ের মত প্রায় সেইম ডায়লগ দেই, ধৈর্য্য ধরতে বলি। বিয়ের অর্ধ যুগ পাড় হতে চলল, আমাদের সংসার পারফেক্ট না, ভুল ত্রুটি এখনো হয়, তবে ভুলের সংখ্যা কমে এসেছে আলহামদুলিল্লাহ। ধৈর্যের পরিমাণ, সহ্য শক্তি বেড়েছে। সন্তান সংখ্যা বৃদ্ধিও এর অন্যতম কারন। সন্তানের যত প্যারা যত বেশি সহ্য করবে, সে দম্পতি তত ম্যাচিউর হবে, দাইত্ব বোধ বাড়বে। অনেকের অভিযোগ, মিল মহব্বত কম, আরে ভাও! এইটা আস্তে আস্তে বাড়বে ইনশাআল্লাহ, খাওয়ার সময় এক প্লেটে খাবেন, একে অপরকে খাইয়ে দিবেন, মিল বাড়বে। ছেলেমেয়ে হলে আরো জমে খির হবে সম্পর্কে, ইনশাআল্লাহ।
সংসার জীবনের শুরুর দিনগুলোতে প্রধান ভুলগুলি ধৈর্য্যের অভাব, একে অপরকে বুঝতে না পারা। আমার প্রধান প্রবলেম ছিল, রাগ করসে কিনা এইটাই বুঝতাম না, ভাঙাবো তো পরের কাহিনী। স্ত্রীদের উচিত স্বামীর অপছন্দের কাজ এড়িয়ে চলা, স্বামীদের উচিত স্ত্রীর ভুলগুলো যদি শরীয়তের সাথে বড় ধরনের না হয়, তাইলে মাফ করে দেয়া, কিছু ক্ষেত্রে ইগনোর করা, কিছু ভুল লুকাতে চাচ্ছে, ব্যাস বুঝতে পারলেও চেপে যান, ভান করবেন বুঝেন নি। শেখাতে গেলে ঝাড়ি বকা দিতে হবে, তবে মাত্রা কতটুকু হবে, রাগ করলে কাঁদলে, অভিমান করলে সেটি ভাঙাতে হইবে কিভাবে সেগুলি আয়ত্ত করা।
হয়ত রান্না খারাপ হৈসে, তিনটা আইটেম রানসে, একটা বাজে হৈসে, বাকি দুইটা ত চলন সই, সেইটা দুইটা দিয়ে খেয়ে চুপচাপ উঠে যান। নতুন কিছু রানলে, জঘন্য হৈলেও , মুখের উপির ঠাস কৈরা বইলা উৎসাহে পানি ঢেলে দিয়েন না। আবার কমেন্টস করা ছেড়েও খুব ভাল হৈসে বইলা ধরা খাইয়েন না, নাইলে পরের দিন সেইম রেসিপি হজম করতে হইতে পারে, কোনটা কম বেশি হৈসে, আগ্রহের সাথে কমেন্টস করে বুঝিয়ে বলুন, মেয়েরা এগুলি খুব পছন্দ করে। আমি বিস্বাস করি, কোনো রাঁধুনি ই রান্না স্বেচ্চায় খারাপ কৈরা রাধে নহে, ব্যাপারটা মাথায় রাখবেন।
জামাই সাধ্যের ভিতর কোনো ড্রেস আনলে পছন্দের না হৈলেও পড়ে তার সামনে খুশিতে ঘুর ঘুর করবেন, সে আপনাকে যেমন দেখতে চায় তেমনই এনেছে, তাকে খুশি করতে সেরকম ড্রেস পড়ুন। সংসার সুখের করতে হলে, অভিনয় ও জানতে হবে। স্বামী স্ট্রেসড আউট, আর আপনে এই নাই সেই নাই, কি প্লাম কি প্লাম না, এসবের গাট্টি খুলে বসবেন না, সম্ভব হলে সাপোর্ট দিন, মাথা ম্যাসেজ করে দিন। কিছু আবদার করতে হলে ভাল মুডের জন্য অপেক্ষা করুন। বিরক্তিকর প্যানপেনানী স্ত্রিতে পরিণত হবেন না, যার মুখ থিকা বাঁচতে স্বামী দেরিতে ঘরে ফিরে। আর, স্বামী দের উচিত বৌদের কথা মনযোগ দিয়ে শোনা, গুড লিসেনার হন, তার কথা শুনুন। স্বামীকে/ স্ত্রীকে জিহবার দ্বারা আঘাত করবেন না, এটি শারিরীক আঘাতের থেকেও খারাপ। তাই বলে আবার শারীরিকভাবে আঘাতকে উৎসাহিত করা হচ্ছে নহে।
বেশির ভাগেরই কেমিস্ট্রি পুরোপুরি মিলে নহে, এটা উভয়ের ছাড়ের মাধ্যমে মিউচ্যুয়াল জায়গায় এসে একসাথে চলতে হয়। রাগ অভিমান হবেই , তবে খেয়াল রাখবেন সেটি যেন খুব বেশি সময় স্থায়ী না হয়। হয়ত সকালে জামাই রাগ করে বেরিয়ে গেসে, তো দুপুরের আগেই কি খাবে সেটি জিজ্ঞেসের ছলে ফোন দিয়ে সরি টোরি বলে সুন্দর করে রাধুন। ছেলেদের মনের ভিতর ঢুকার রাস্তা হৈল পেট। আর স্ত্রী হয়ত মুখ ভার করেছে, বেশিক্ষন কথা অফ করে থাকবেন না, ঘরে কি লাগবে কি নেই, ঐটা কোথায় এগুলি বলার ছলে কথা বার্তা স্বাভাবিক করুন, বাপের বাড়ী যেতে চাইলে হ্যাডাম দেখিয়ে যেতে না দিয়ে ফিরান। গেলে ক্যাচাল সহজে মিটাতে পারবেন না। সম্পর্ক ঠিক করতে রাতে ফেরার সময় গিফট আনুন, হোক সেটি একটা চকলেট বা একটা ফুল। মুড ঠিক করতে হয়ত একদিন টুক করে কাছে পিঠে ঘুরতে নিয়ে গেলেন, রাতে বাইরে খেলেন।
সংসার একটা গাছ বড় করার মত, সেনসেটিভ গাছ, পানি বেশি দিলেও প্রবলেম , কম হলেও প্রবলেম, মাপ মত দিতে হবে। এই মাপ আবার শিখতে হবে, একেক জনের গাছ নামক সংসারের পানির মাপ একেক রকম। একে নিয়মিত যত্ন নারচার করতে হবে উভয়েরই। সহ্য ধৈর্য্য এডজাস্ট করতে হবে উভয়েরই। ধৈর্য্য কম টুস টাস ডিভোর্স, অথচ দেখা যায়, কিছুদিন গেলে এগুলি অনেকাংশেই ঠিক হয়ে যেত, সংসার পানির মত চলত। কিন্তু ক্ষনিকের ডিসিশনে ব্যাস শেষ, শয়তানরে খুশী করা, পরে আফসোস করা।
আর যাদের ছেলে মেয়ে আছে, তারা ডিভোর্সের ব্যাপারে আরো অনেক বেশী ভাববেন, একটা বাপ/ মা ছাড়া জীবন আপনি আপনার সন্তানদের উপহার দিচ্ছেন, তারা এ ব্রোকেন ফ্যামিলি ডিজার্ভ করে কিনা এইটা একটু ভাবুন, দেখেন কোন ভাবে মিটমাট করা যায় কিনা, দেয়া যায় কিনা আরেকটা সুযোগ।
...... অনেক বকবক করলাম, যেহেতু ঘটকালি করি, বিয়ের পর টক ঝক লাগা স্বাভাবিক, এটা কিভাবে হ্যান্ডেল করবেন সেগুলি নিয়ে ভাবেন, ইন দা ফার্স্ট প্লেসেই ডিভোর্সের অপশন মাথায় আইনেন না। যারাই নতুন সংসার করতেসেন, বা করতে যাচ্ছেন, আশা করি লিখাটা তাদের কাজে লাগবে।
স্বৈরাচারী ঘটক 💐