Chapter 7 of 37
বউ দেখা - শিহাব আহমেদ তুহিন
2 min read
- তুমি তোমার বউকে দেখতে দেবে?
- না।
- এটলিস্ট কথা বলতে তো দেবে?
- তাও না।
- এটা কেমন কথা? ধর্মের নামে এ কেমন উগ্রতা? . অধিকাংশ জায়গায় আলোচনাটা এখানে থেমে যায়। তবে ধর্ম চলে আসায় আর থামা গেলো না। এবার অপর পক্ষ থেকে প্রশ্ন ছোঁড়া হলো-
- আচ্ছা! আমার কথা বাদ দাও। তুমি তোমার বউকে দেখতে দেবে?
- হ্যাঁ। দেখলে কী সমস্যা? আমি কি তোমাদের মত নাকি যে বউকে সারাক্ষণ চার দেয়ালে বন্দী করে রাখব?
- বেশ ভালো। কথা বলতে দেবে?
- অবশ্যই!
- স্পর্শ করতে দেবে? (খানিক নীরবতা)
- হ্যাঁ, হ্যান্ডশেক করলে কী সমস্যা?
- হ্যান্ডশেক না। ধরো, কেউ অপেরা গানের সাথে তার কোমরে হাত দিয়ে নাচবে। দিবে?
- কোমরে হাত দেবে কেন? এ কেমন অসভ্যতা?
- অসভ্যতা কেন বলছো? পশ্চিমা সব দেশেই তে দেয়! (নীরবতা)
- চুমু খেতে দেবে?
- বাজে কথা কেন বলছ? .
- বাজে কথা না। তোমার শালীনতার লেভেল কোমরে হাত দেয়ার বাউন্ডরীতে আটকে গেছে। অনেকের সেখানেও আপত্তি নেই। এমনকি গালে-ঠোঁটে চুমু খেলেও সমস্যা নেই। তাদের কালচার অনুযায়ী, তুমি তোমার ওয়াইফকে এটা করতে বাঁধা দেয়া মানে তার স্বাধীনতায় হস্তক্ষেপ করা। যেটা শাস্তিযোগ্য অপরাধ।
শালীনতার লেভেলে সন্দেহ নেই, ওরা তোমার থেকে নীচে। তবে বেশি না, সামান্য নীচে। আর আমাদের শালীনতার লেভেল সবচেয়ে ওপরে। একদম শুরুতেই ‘না’। ঠিক কোন সংজ্ঞা অনুযায়ী শালীনতার লেভেল ওপরে থাকলে সেটা ‘অসভ্যতা’ হয় আমার জানা নেই। আমি পছন্দ করি না আমার স্ত্রী কারো সাথে বেহুদা কথা বলবে। দেখা করবে। কাউকে স্পর্শ করবে। কাউকে চুমু খাবে।
.
- কিন্তু আরেকজন করলে তুমি বাধা দেয়ার কে?
- উত্তর দেয়ার আগে আরেকটা প্রশ্ন করি। তুমি পছন্দ করো, তোমার স্ত্রী কিংবা বোন কাউকে সবার সামনে কিংবা গোপনে চুমু খাক?
(নীরবতা)
- নীরবতা প্রমাণ করে তুমি তা করো না। কিন্তু আরেকজনের জন্যে তা করো। আমি যা আমার স্ত্রীর জন্যে পছন্দ করি না, আমার বোনের জন্যে পছন্দ করি না, তা আমি অন্য কারো স্ত্রী কিংবা অন্য কারো বোনের জন্যেও করি না। আমি বাধা দেয়ার কেউ না। বরং, আমি হিপোক্রেসি না দেখিয়ে ফ্যাক্টটা তুলে ধরছি কেবল। যা কিছু অশালীন তার সবই মল-মূত্রের সাথে তুলনাযোগ্য। যারা অশালীন বিষয় নিয়ে পড়ে থাকে, তারা আসলে মল-মূত্র নিয়েই পড়ে থাকে। আর যারা মল-মূত্র নিয়ে পড়ে থাকে তারা এর ওপরই মারা যায়। আর যারা এর ওপর মারা যায় তাদেরকে এর ওপরেই কিয়ামতের দিন উঠানো হবে।
মাই ফ্রেন্ড! এর চেয়ে বড়ো অসভ্যতা, নির্লজ্জতা, অপমানের আর কী হতে পারে?