Chapter 4 of 9
টুকরো টুকরো গল্প
4 min read
হাম্মাদ ইবনু যাইদ রাহিমাহুল্লাহ (জন্ম-৯৮ হিজরী) তাঁর উস্তায আইয়্যুব আস-সাখতিয়ানী রাহিমাহুল্লাহ (জন্ম-৬৬ হিজরী) এঁর সম্পর্কে বলেন – . আইয়্যুব আশ-সাখতিয়ানী রাহিমাহুল্লাহ এর সামনে হাদীস পাঠ করা হলে তিনি কাঁদতেন। সেই কান্নার ফোঁটা সবার সামনে দৃশ্যমান হওয়ার আগেই আইয়্যুব তাঁর নাক মুছতেন এবং বলতেন – “কী বাজেভাবে ঠান্ডা লেগে গেল!” . আশেপাশের লোকজন যেন তাঁর কান্না বুঝতে না পারে, সে কারণে তিনি ঠান্ডা-সর্দির ভান করতেন। মানুষজন তাঁর দিকে তাকালে তিনি বলতেন – “প্রায়ই এই বাজে ঠান্ডা লেগেই থাকে আমার।” . একবার সাথের লোকজন কান্নার বিষয়টি বুঝে ফেললে তিনি বলেন – “মানুষ বৃদ্ধ হয়ে গেলে প্রায়ই অসুস্থ হয়ে পড়ে; আমার মতো।” . *সূত্রঃ সিয়ারু আলামিন নুবালা (আয-যাহাবী), ৬/২০।
#ইখলাস #রিয়ার_ভয়
একটি দোকান খুঁজে বের করতে হবে আমাদের। . আপনার আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখুন। প্রায় নিশ্চিত করেই একটি দোকান খুঁজে পাবেন ইন-শা-আল্লাহ। "সাঁঝবেলা ষ্টোর", "বিদায়বেলা ষ্টোর", "শেষ যাত্রা", "আখিরাতের সদাই" টাইপের নাম হবে দোকানটির। . দিন-রাত ২৪ ঘন্টা খোলা থাকে এই দোকান। কাফনের কাপড়, আতর, লোবান, কর্পূর, খাটিয়া, কাফনের বাক্স, কম দামী চা-পাতা, পলিথিন, কসকো মিনি সাবান, গামছা ইত্যাদি কিনতে পাওয়া যাবে দোকানটিতে। . পূর্ণ এক দিন অবসর নিন দৈনন্দিন কাজ বা পড়ালেখা থেকে। সকাল সকাল দোকানটির সামনে বসবেন। উঠবেন একদম রাত ১২ টার দিকে। যত্ন করে লক্ষ্য করুন "সদাইপাতি" কিনতে আসা মানুষগুলোকে। মনে চাইলে মাইয়্যাতের বয়স, ধনসম্পদ, মৃত্যুর কারণও জানতে চাইতে পারেন তাঁদের কাছে। প্রয়োজন মনে করলে এক টুকরো কাগজে লিখেও নিতে পারেন তথ্যগুলো। . ভাগ্য নিতান্ত ভালো হলে দোকানটির সাথে লাগোয়া একটি মাসজিদও পাবেন। সেখানে সালাত আদায় করুন সময় মতো। হয়তো কোন মাইয়্যাতের জানাযাতে শরীক হওয়ার তাওফীকও জুটে যেতে পারে। . দিনের সবশেষে জানাযা পড়ানো মাইয়্যাতের স্বজনদের সাথে শরীক হয়ে যান। কেউ মানা করবে না। কেউ জিজ্ঞেস করবে না কিছু। কবরস্থানে দাফনেও শরীক হন। দাফন শেষ হওয়ার পরে বাড়ী ফিরে আসুন। . বাড়ী ফিরে এসে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে সারাদিনের কথা বলা মানুষদের কথা একটু ভাবুন। কাগজে কিংবা মগজে টুকে রাখা তথ্যগুলোর সাথে মিলিয়ে নিন। তারপর ঘুমিয়ে পড়ুন। . ভাইয়েরা, এই একটি কাজ করে দেখতে পারি আমরা। . আমাদের মধ্যে যাঁদের #দুনিয়াবী_ভালোবাসা প্রকট, অতিরিক্ত সহায়-সম্পত্তি প্রীতি ক্রমাগত বেড়েই চলছে যাঁদের, তাঁদের জন্য বড় উপকার হবে কাজটিতে ইন-শা-আল্লাহ। . ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা সবাই আল্লাহ তা'আলার জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাবো।
দুটি পৃথক পরিবার। শহরের দুই ভিন্ন কোনায় বাস তাঁদের। . বেশ অর্থকষ্টের মধ্যে দিয়ে বিয়ে করেছেন তাঁরা। তারপর শুরু হয় "হানিমুনের জন্য" দুই পরিবারের টাকা জমানোর প্রাণপন চেষ্টা। . অনেক কষ্টে শেষে টাকা জমলো। দুই পরিবার প্রায় একই দিনে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বিবাহোত্তর "বিলম্বিত হানিমুন" এর উদ্দেশ্যে পৃথক দুটি প্লেনে চাপলেন। . . একটি প্লেনের গন্তব্য ব্যাংকক। সেখান থেকে আরো কিছু দর্শনীয় শহর। আর অন্যটির গন্তব্য জেদ্দা। সেখান থেকে মক্কা ও মাদীনা। নিয়ত তাঁদের 'উমরাহ। . . সুব'হানাল্লাহ! কী ব্যতিক্রম দুটি পরিবারের চিন্তায়, দৃষ্টিভঙ্গিতে! . নিশ্চয়ই আল্লাহ (সুব'হানাহু ওয়া তা'আলা) প্রতিদানের বিষয়ে অত্যন্ত সুনিপুণ।
কনস্ট্রাকশন সাইটে বড় একটি বিল্ডিংয়ের সামনে কাজ করছে আব্দুল্লাহ। বিচিত্র ধরনের শব্দের উৎস তার চারদিকে। . বিল্ডিংয়ের পাঁচ তলায় আব্দুল্লাহর সুপারভাইজার দাঁড়ানো। কিছুক্ষণ নিবিষ্ট মনে আব্দুল্লাহর কাজ দেখলেন তিনি। বেশ পরিশ্রম করছে আব্দুল্লাহ- মনে হলো সুপারভাইজারের। . কী মনে করে পকেট থেকে এক টাকার একটি কয়েন বের করলেন সুপারভাইজার ভদ্রলোক। পরক্ষণেই উপর থেকে ছুঁড়ে মারলেন কয়েনটি আব্দুল্লাহর দিকে। . নির্ভুল নিশানা; আব্দুল্লাহর ঠিক সামনে পড়ল কয়েন। কয়েনটি কোথা থেকে এলো- ঠিক বুঝে উঠতে পারল না আব্দুল্লাহ। আশেপাশে দু'/তিনবার তাকালো সে। কিছুটা অবাক হলেও কয়েনটি কুড়িয়ে নিয়ে পকেটে রাখল সে। . কিছুক্ষণ পরে একটি দু'টাকার কয়েন পেল আব্দুল্লাহ! আরো কিছুক্ষণ পরে পাঁচ টাকার কয়েন, তারপর আরো একটি কয়েন। হতভম্ব হয়েও সামনে নিল নিজেকে সে। আনন্দের সাথে সবগুলো কয়েন আব্দুল্লাহর পকেটে আশ্রয় পেল। . কিন্তু সুপারভাইজার ভদ্রলোক অন্যরকম আশা করছিলেন। তিনি ভেবেছিলেন- কয়েন পেয়ে আব্দুল্লাহ খুঁজে ঠিক ঠিক বের করতে পারবে কে উপর থেকে কয়েন ফেলছিল। উপরের দিকে তাকালেই তাঁকে দেখতে পেত আব্দুল্লাহ। তখন জরুরী কিছু কথা বলতেন তিনি তাঁর সাথে। . এক, দুই এবং পাঁচ টাকার কয়েন দিয়ে দৃষ্টি আকর্ষণ করতে না পেরে সুপারভাইজার ভদ্রলোক শেষমেষ একটি ছোট ইটের টুকরো খুঁজে নিলেন। এবার উপর থেকে কয়েনের বদলে ইটের ছোট টুকরো মারা হলো। ইটের টুকরো গিয়ে পড়ল ঠিক আব্দুল্লাহর মাথায়। . কিছুটা ব্যথায় ত্যক্ত ও বিরক্ত আব্দুল্লাহ এবার ডানে-বামে তাকানোর সাথে উপরের দিকেও নজর দিল। দেখল তার সুপারভাইজার উপরে দাঁড়িয়ে আছেন। . 'সুপারভাইজার স্যার বোধহয় কিছু বলতে চাইছেন আমাকে'-- আব্দুল্লাহ ভাবলো মনে মনে। আব্দুল্লাহ এবার সুপারভাইজার সাহেবের সাথে কথা বলা শুরু করলো।
উপরের গল্পটির সাথে আমাদের জীবনের ভয়ংকর মিল কি খুঁজে পেয়েছেন? . আল্লাহ (সুব’হানাহু ওয়া তা’আলা) প্রতিনিয়ত আমাদের বিভিন্ন নিয়ামত দিয়েই যাচ্ছেন, কৃপা করেই যাচ্ছেন। আমরাও বিমলানন্দ নিয়ে ভোগ করে যাচ্ছি সেসব। . আফসোস! একটু কষ্ট করে নিয়ামতের এই উৎস খুঁজে দেখবার প্রয়োজন বোধ করিনা আমরা; নিয়ামতদাতার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করা হয় না তাই। গল্পের আব্দুল্লাহর মতো আমরা নিশ্চিন্ত মনে ভেবে নেই - এই নিয়ামত আমার প্রাপ্যই ছিল। . তারপর হঠাত করেই ছোট একটি ইটের টুকরো এসে আঘাত করে একদিন আমাদের। এই ইটের টুকরোকে তখন 'বিপদ' নাম দেই। . অতি দ্রুত 'বিপদ' নামের সেই ইটের টুকরো প্রেরণকারীকে হন্য হয়ে খুঁজতে থাকি। একসময় বুঝতে পারি, আল্লাহ তা’আলা-ই 'বিপদ' (পড়ুন পরীক্ষা) দিয়েছেন। তখন সব ভুলে গিয়ে, যে কোন উপায়ে তাঁর সাথে যোগাযোগের দিকে মনোযোগ দেই। অহর্নিশি ক্রমাগত তাঁকেই ডাকতে থাকি। আহা! আমরা প্রথম থেকেই যদি জানতাম কে এই নিয়ামতদাতা! অন্তত কিছুটা হলেও কৃতজ্ঞতা জানাতে পারতাম তাঁকে।
একটি ওয়েবসাইটে পড়া #গল্পের_অনুবাদ