Chapter 17 of 19
১৭. রবিন আর হ্যানসন
10 min read
উদ্বিগ্ন হয়ে উঠেছে রবিন আর হ্যানসন। এক ঘন্টা হল গেছে মুসা আর কিশোর, ফেরার নাম নেই। প্রতি পাঁচ মিনিট পরপর রোলস রয়েস থেকে বেরিয়ে আসছে। রবিন, ব্ল্যাক ক্যানিয়নের দিকে তাকাচ্ছে। বন্ধুরা আসছে কিনা দেখছে। প্ৰতি দশ মিনিট পর পর বেরোচ্ছে হ্যানসন।
মাস্টার রবিন, আর থাকতে না পেরে বলল হ্যানসন। মনে হয় এবার যাওয়া উচিত।
দিল রবিন। চোখের আড়াল করা নিষেধ।
তা হোক, বলল হ্যানসন। মানুষের জীবনের কাছে রোলস রয়েস কিছু না। আমি ওঁদের খুঁজতে যাব।
গাড়ি থেকে বেরিয়ে এল। হ্যানসন। বুট খুলে বড় একটা বৈদ্যুতিক লণ্ঠন বের করল। পাশে এসে দাঁড়িয়েছে। রবিন। তার দিকে চেয়ে বলল, আমি যাচ্ছি।
আমিও যাব, বলল রবিন।
ঠিক আছে, আসুন যাই।
বুট বন্ধ করতে গিয়েও থেমে গেল হ্যানসন। বড় একটা হাতুড়ি বের করে নিল, দরকার পড়তে পারে। একটা অস্ত্ৰ তো বটেই।
রওনা হয়ে পড়ল দুজনে। দ্রুত হাঁটছে। হ্যানসন। ভাঙা পা নিয়ে তার সঙ্গে পেরে উঠছে না। রবিন। তবু কাছাকাছি থাকার যথেষ্ট চেষ্টা করছে।
টেরার ক্যাসলের বারান্দায় এসে উঠল দুজনে। দরজা বন্ধ। হাতল বুলে পড়ে আছে। খোলা যাবে না পাল্লা।
এদিক দিয়ে ঢোকেননি, বলল হ্যানসন। তাহলে? কোনদিক দিয়ে গেলেন? এদিক ওদিক তাকাল সে। ওই জানালাগুলো দেখা দরকার!
পাল্লাখোলা জানালাটার সামনে এসে দাঁড়াল দুজনে। আলো ফেলল রবিন। চোখে পড়ল সাদা চকে বড় করে আকা একটা ?। এদিক দিয়েই গেছে ওরা সংক্ষেপে চিহ্নটার মানে বুঝিয়ে বলল রবিন।
জানোলা দিয়ে ভেতরে ঢুকে পড়ল হ্যানসন, রবিনকে ঢুকতে সাহায্য করল। লণ্ঠনের আলোয় বুঝতে পারল ওরা, একটা ডাইনিং রুমে এসে ঢুকেছে।
এরপর? এরপর কোনদিকে গেলেন খুঁজছে। হ্যানসন। কয়েকটা দরজা। কোথাও চিহ্ন নেই।
এই সময় রবিনের চোখ পড়ল আয়নার ওপর। বড় করে। আকা রয়েছে প্ৰশ্নবোধক চিহ্ন। দেখাল। হ্যানসনকে।
অসম্ভব! বলল হ্যানসন। আয়নার ভেতর দিয়ে কেউ যেতে পারে না! দেখতে হচ্ছে!
আয়নাটার চারপাশে খুঁজে কোন ফোকর দেখতে পেল না ওরা। দরজার চিহ্ন নেই। কি ভেবে আয়নার ফ্রেম ধরে ঠেলা দিল। হ্যানসন। ওদেরকে অবাক করে দিয়ে খুলে গেল পাল্লা। ওপাশে অন্ধকার প্যাসেজ।
গোপন দরজা! বিস্মিত হ্যানসন। নিশ্চয় এদিক দিয়ে গিয়েছেন। চলুন, আমরাও যাই।
গাঢ় অন্ধকার সুড়ঙ্গে ঢুকতে ভয় পাচ্ছে রবিন, আবার একাও থাকতে পারবে না। ডাইনিং রুমে। শেষে যাওয়াই ঠিক করল।
ঢুকে পড়ল হ্যানসন। পেছনে ঢুকল রবিন। দেয়ালে প্ৰশ্নবোধক। চিহ্ন ধরে ধরে এগিয়ে চলল দুজনে।
ও—প্ৰান্তের দরজায়ও আঁকা আছে প্ৰশ্নবোধক। ওপাশে চলে এল দুজনে। প্রোজেকশন রুমে।
উজ্জ্বল আলোয় ঘরের অনেকখানিই পরিষ্কার দেখা যাচ্ছে। একসারি ধার দিয়ে পাইপ অর্গানটার দিকে এগোল ওরা। একটা কোণে এসে থামল। নিচে পড়ে আছে পর্দার একটা ছেড়া টুকরো। কোণ ঘুরে এগিয়ে চলল। আবার। কিন্তু কই? কিশোর আর মুসার আর তো কোন চিহ্ন নেই।
এই সময়ই জিনিসটা চোখে পড়ল। রবিনের। একটা সিটের তলায় পড়ে আছে। এগিয়ে গিয়ে তুলে নিল সে। হ্যানসনা মুসার টর্চ নতুন কিনেছে।
নিশ্চয় ইচ্ছে করে ফেলে যাননি। আশপাশের মেঝে পরীক্ষা করল হ্যানসন। দেখুন দেখুন। ধুলোতে অনেক পায়ের ছাপ। আর এই যে এখানে, কেমন আধা খাপচা হয়ে সরে গেছে ধুলো। মনে হচ্ছে, ধস্তাধস্তি হয়েছে। আরে, একটা চকের টুকরো পড়ে আছে।
বেশ কয়েকটা জুতোর ছাপ একদিকে এগিয়ে যেতে দেখল ওরা। পুরু হয়ে জমেছে ধুলো, তাতে ছাপগুলো স্পষ্ট। ছাপ ধরে ধরে এগোল দুজনে।
সামনের সারির সিটিগুলোর সামনে দিয়ে এগিয়ে গেছে ছাপ।
একদিকের শেষ প্ৰান্তে এসে মোড় নিয়েছে ডানে। পর্দার পাশের একটা দরজা দিয়ে বেরিয়ে গেছে ওপাশে। একটা হলে এসে থামল ওরা। এক ধার থেকে নেমে গেছে সিঁড়ি। আরেক দিক থেকে উঠে গেছে। দুদিকেই গেছে জুতোর ছাপ।
এবার কোনদিকে যাবা দ্বিধায় পড়ে গেল হ্যানসন। উঠে যাবার সিড়িটার দিকে চেয়ে আছে। এগিয়ে গেল। কয়েক ধাপ উঠেই থেমে গোল আবার। মাথা নাড়ল। কেন যেন মনে হচ্ছে, এদিক দিয়ে যায়নি। চলুন, আগে নেমে গিয়েই দেখি।
নেমে যাবার সিড়ির কাছে চলে এল ওরা। নিচের দিকে আলো ফেলেই চেঁচিয়ে উঠল রবিন, ওই যে, চকভঙা এদিক দিয়েই গেছে।
মাস্টার কিশোরের ওপর শ্রদ্ধা বেড়ে যাচ্ছে আমার, বলল হ্যানসন।
কি হয়েছে ওদের, আপনার কি মনে হয়? সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল রবিন।
ঠিক বুঝতে পারছি না, বলল হ্যানসন। তবে এটা ঠিক, নিজেরা হেঁটে যাননি। তাহলে দেয়ালে প্রশ্ন একে যেতেন। চক ভেঙে ফেলে যেতে হত না। নিশ্চয় বয়ে নিয়ে যাওয়া হয়েছে।
কিন্তু কে বয়ে নিয়ে যাবো ভূত? আরে, কোথায় নেমে চলেছি। পাতালেই চলে এসেছি মনে হচ্ছে!
হ্যাঁ। ওই যে, দেখতে পাচ্ছেন? একটা ঘরে শেষ হয়েছে সিঁড়ি। ইংল্যান্ডে দেখেছি আমি এ-ধরনের ঘর। একটা দুর্গে। পাতাল কক্ষ। ডানজন বলে!
সিড়ি শেষ। ঘরটা থেকে তিনটে পথ তিন দিকে গেছে। তিনটে সুড়ঙ্গ মুখ দেখা যাচ্ছে। গাঢ় অন্ধকার ওপাশে। চকের চিহ্নও নেই। আর। কোনদিকে যাবে?
এক কাজ করি, বাতি নিভিয়ে দিই, বলল হ্যানসন। সত্যি সত্যি ভূত হলে অন্ধকারে নড়াচড়া করার কথা। দেখি, কি ঘটে।
গাঢ় অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে রইল দুজনে। কানখাড়া। যেকোন রকম শব্দ শোনার জন্যে তৈরি। অখণ্ড নীরবতা। বাতাস কেমন
ভেজা ভেজা, ভ্যাপসা গন্ধ।
কতক্ষণ দাঁড়িয়ে আছে বলতে পারবে না। হঠাৎই কানে এল অতি মৃদু একটা শব্দ। পাথরের ওপর আলতো ঘষা লাগল যেন আরেকটা পাথরের। কয়েক মুহূর্ত পরেই দেখা গেল স্নান আলো। মাঝখানের সুড়ঙ্গের ভেতরে। ওদিক থেকেই এসেছে শব্দ।
কোপে কোপে এগিয়ে আসছে আলো। বোকামি করে বসল। হ্যানসন। চেঁচিয়ে ডাকল, মাস্টার কিশোর!
ধমকে থেমে গেল আলোর অগ্ৰগতি। ঘুরে যাচ্ছে। ক্ষণিকের জন্যে দুজনের চোখে পড়ল মেয়েমানুষের পোশাকের এক অংশ। তারপরই দ্রুত মিলিয়ে গেল। আলো।
ছুটুনা। রবিনের উদ্দেশ্য চেঁচিয়ে উঠল। হ্যানসন। ছুটতে শুরু করেছে। জ্বলে উঠেছে তার হাতের আলো। ঢুকে পড়ছে মাঝখানের সুড়ঙ্গে।
হ্যানসনের পিছু পিছু ছুটল রবিন। বেশিদূর এগোতে পারল না। শোফারের পিঠের ওপর এসে প্রায় হুমড়ি খেয়ে পড়ল।
দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে হ্যানসন। সামনে দুপাশে পাথরের দেয়াল। পথ নেই। এখানে এসে শেষ হয়ে গেছে সুড়ঙ্গ।
ওই দেয়ালের ভেতর দিয়ে চলে গেছে! বিশ্বাস করতে পারছে না যেন হ্যানসন। আলো তুলে পরীক্ষা করে দেখল। না, কোন গোপন দরজা আছে বলে তো মনে হয় না! কি ভেবে কোমরে ঝোলানো হাতুড়িটা খুলে নিল। ঠোকা দিল সামনের পাথরের দেয়ালে। আরো ফাঁপা নিশ্চয় গোপন দরজা!
হাতুড়ি দিয়ে জোরে জোরে ঘা মারতে লাগল হ্যানসন। শিগগিরই একটা ফোকর হয়ে গেল। শক্ত তারের জালে সিমেন্টের পুরু আস্তর লাগিয়ে তৈরি হয়েছে। দরজার পাল্লা। ওপাশ থেকে আটকানো। দেখে মনে হয় সাংঘাতিক ভারি, আসলে পাতলা। জোরে জোরে কয়েক ঘা মেরেই জাল থেকে সিমেন্ট খসিয়ে দিল সে। কাঁধ দিয়ে জোরে জোরে ধাক্কা মারতে লাগল তারের জালে। কয়েক ধাক্কায়ই ফ্রেম থেকে খুলে চলে এল জালের এক প্রান্ত। ওই প্ৰান্ত ধরে টেনে ফ্রেম সহ খুলে নিয়ে এল সে।
চলুন, দেখিা বলেই সামনে পা বাড়াল হ্যানসন। বেটি এদিক দিয়েই গেছে।
হ্যানসনের সঙ্গে পেরে উঠছে না। রবিন। শেষে তার একটা হাত ধরে টেনে নিয়ে চলল শোফার।
খানিকটা এগোতেই সরু হয়ে এল সুড়ঙ্গ। সোজা হতে পারছে না হ্যানসন। মাথা নুইয়ে হাঁটতে হচ্ছে। যতই সামনে বাড়ছে, আরও সরু হয়ে আসছে সুড়ঙ্গ। মাথা নিচু করে রাখতে হচ্ছে, সামনের দিকে সোজা চাইতে পারছে না। হঠাৎ তার কপালে এসে জোরে লাগল। একটা কি যেন চমকে যাওয়ায় হাত থেকে খসে পড়ে গেল। লণ্ঠন। নিভে গেল।
রবিনের গালেও এসে বাড়ি মারাল কি একটা। ফড়িড়ড়াড় করে। মাথার ওপর দিয়ে উড়ে চলে গেল কি যেন! বাদুড়া চেঁচিয়ে উঠল। সে। হ্যানসন, বাদুড়ে আক্রমণ করেছে।
চুপ করুন, শান্ত হোনা নিচু হয়ে বসে লণ্ঠন খুঁজছে। হ্যানসন। ভয় পাবেন না!
কিন্তু ভয় না পেয়ে উপায় আছে! একের পর এক এসে গায়ে মাথায় মুখে ঝাঁপিয়ে পড়ছে ওগুলো। একটা এসে বসে পড়ল। মাথায়। চেঁচিয়ে উঠল রবিন। থাবা মেরে ওটাকে ফেলে দিতে দিতে বলল, হ্যানসন ভ্যাম্পায়ার! সব রক্ত খেয়ে নোবে!
ওসব গপ্পো! অভয় দেবার চেষ্টা করল হ্যানসন। ভ্যাম্পায়ার বলে কিছু নেই!
লণ্ঠনটা খুঁজে পেয়েছে হ্যানসন। সুইচে। খামোকাই টেপাটেপি করল। বার দুই ঝাঁকুনি দিল। জ্বলল না। আলো। বিগড়ে গেছে। বিপদেই পড়লাম দেখছি! এখন উপায়!
হঠাৎ কোমরে হাত পড়ল রবিনের, শক্ত কিছু একটার ছোঁয়া লাগল। আছে হ্যানসন, মুসার টর্চটা কোমরে ঝুলিয়ে নিয়েছিলাম।
জ্বলে উঠল টর্চ। উড়ন্ত প্রাণীগুলোকে দেখল। ওরা। একটা দুটো নয়, ডজন ডজন। বড় আকারের কাকাতুয়া। আলো দেখে তীক্ষ্ণ চিৎকার করতে করতে ছুটে এল। ঠোকর মেরে টর্চের কােচই ভেঙে দেবে হয়ত। তাড়াতাড়ি আলো নিভিয়ে ফেলল রবিন।
বাড়ছেই। পাখির সংখ্যা। স্রোতের মত একটানা আসছে সরু দিয়ে। আছড়ে পড়ছে গায়ে মুখে মাথায়। ইতিমধ্যেই কপালে গোটা দুয়েক ঠোকর লেগে গেছে। রবিনের। ফুলে গেছে। ব্যথা করছে। চোখে ঠোকর লাগলে সর্বনাশ!
এগোনো যাবে না, চেঁচিয়ে বলল হ্যানসন। আসুন, পিছিয়ে যাই।
অন্ধকারে রবিনের হাত ধরে টেনে নিয়ে চলল হ্যানসন। অনেকখানি পিছিয়ে আসার পর কমে এল পাখি। সুড়ঙ্গের শেষ মাথায় হুটোপুটি করছে পাখিগুলো, তীক্ষ্ণ চিৎকার ভেসে আসছে। আলো জ্বললেই হয়ত উড়ে আসবে। তারের দরজাটা তুলে আগের জায়গায় দাঁড় করিয়ে দিল হ্যানসন। সেই ছোট ঘরটায় ফিরে এল আবার দুজনে।
মনে হচ্ছে, ওই সুড়ঙ্গ দিয়ে নেয়া হয়নি ওঁদেরকে, বলল হ্যানসন। দরজা খোলার সময় নামিয়ে রাখতেই হত। সেই সুযোগে কোন চিহ্ন রেখে যেতেন মাস্টার কিশোর।
একমত হল রবিন।
হ্যানসন বলল আবার, এই ঘর পর্যন্ত এসেছেন ওঁরা, কোন সন্দেহ নেই। তারপর কোন একটা সুড়ঙ্গ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মাঝখানেরটা দেখলাম। এবার বাঁয়েরটা দেখি। তারপর ডানেরটা দেখব। ডাকতে ডাকতে এগোব। কাছে পিঠে থেকে থাকলে, সাড়া দেবেন।
মন্দ বলেনি হ্যানসন। তার কথায় সায় জানালি রবিন।
টার্চ জ্বালল রবিন। প্রথমে এগিয়ে গেল বাঁয়ের সুড়ঙ্গের দিকে। সুড়ঙ্গ মুখে দাঁড়িয়ে জোরে চেঁচাল হ্যানসন, মাস্টার কিশোর, আপনারা কোথায়!
প্রায় সঙ্গে সঙ্গেই জবাব এল। কার গলা, চিনতে ভুল হল না। হ্যানসনের। রবিনের হাত থেকে টৰ্চটা নিয়ে এগোল।
কয়েক গজ এগোতেই দেয়ালের গায়ে দরজা দেখতে পেল। ঠেলা দিতেই খুলে গেল ভেজানো পাল্লা। আলো ফেলল। ভেতরে।
উফফ! রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। বাঁধনের দাগগুলো জোরে জোরে ডলছে মুসা।
কিশোরও ডিলছে। সংক্ষেপে হ্যানসন আর রবিনকে জানাল, কি করে বন্দি হয়েছিল ওরা।
তাড়াতাড়ি যাওয়া দরকার, বলল হ্যানসন। পুলিশ নিয়ে আসতে হবে। ভয়ানক লোক ওরা! আমরা না এলেই তো গেছিলেন!
ছোট ঘরটায় ফিরে এল ওরা। সিড়ির দিকে পা বাড়াতে গিয়েও থমকে দাঁড়াল কিশোর। কান পাতল। কিসের শব্দ!
পাখি! বলল রবিন।
পাখি!
কি করে মেয়েমানুষটাকে তাড়া করে গিয়েছিল, জানাল রবিন। সবশেষে জানাল, কি পাখি ওগুলো।
কাকাতুয়া! কিশোরের মুখ দেখে মনে হল বোলতা হুল ফুটিয়েছে। জলদি, এস আমার সঙ্গে। এক থাবায় হ্যানসনের হাত থেকে টৰ্চটা ছুটল। ঢুকে পড়ল মাঝের সুড়ঙ্গে।
আগে আগে ছুটছে কিশোর, পেছনে অন্যেরা। তারের দরজাটার কাছে এসে দাঁড়িয়ে পড়ল সে। একটানে ফেলে দিল পাল্লা। আবার ছুটল। ওর সঙ্গে তাল রাখাই কঠিন হয়ে পড়েছে। অন্যদের জন্যে।
ক্ৰমে সরু হয়ে আসছে সুড়ঙ্গ। আলো দেখে উড়ে এল পাখির ঝাঁক। বুপ করে বসে পড়ল। কিশোর। আলো নিভিয়ে দিল। সঙ্গীদের উদ্দেশ্যে বলল, হামাগুড়ি দিয়ে এগোতে হবে।
এগিয়ে চলেছে। ওরা। সবার আগে কিশোর। মাঝে মাঝে টর্চ জ্বেলে দেখে নিচ্ছে পথ। মাথার উপরে উড়ছে পাখিগুলো, হুটোপুটি করছে। বসার জায়গা পাচ্ছে না। অন্ধকারে বেরোনোর পথ পাচ্ছে না। আতঙ্কিত হয়ে পড়েছে। আলো দেখলেই ডাইভ দিয়ে নেমে আসছে। তাড়াতাড়ি আবার নিভিয়ে দিতে হচ্ছে টর্চ।
একেবেঁকে এগিয়ে গেছে। সুড়ঙ্গ। একটা জায়গায় এসে আর বাঁক নেই, সোজা এগিয়েছে। সামনে অন্ধকার ফিকে হয়ে এসেছে। ওটাই সুড়ঙ্গমুখ।
কাঠের পাল্লা দিয়ে দরজা লাগানো হয়েছে সুড়ঙ্গমুখে। হাঁ করে খুলে আছে এখন পাল্লা দুটো। বেরিয়ে এল কিশোর। তারার আলোয় দেখল, বিরাট এক খাঁচায় এসে ঢুকেছে।
একে একে অন্যেরাও বেরিয়ে এল সুড়ঙ্গের বাইরে, খাঁচার ভেতরে।
কাকাতুয়ার খাঁচা এটা, বলল কিশোর। হ্যারি প্রাইসের পাখি।
টেরর ক্যাসল থেকে ওই গোপন সুড়ঙ্গ চলে এসেছে পাহাড়ের তলা দিয়ে। ব্ল্যাক ক্যানিয়ন থেকে পাহাড় ঘুরে গেলে হ্যারি প্রাইসের বাড়ি কয়েক মাইল। অথচ পাহাড়ের তলা দিয়ে মাত্র কয়েক শো ফুট।
এগিয়ে গেল কিশোর। জোরে ঠেলা দিল খাঁচার দরজায়। ঝটিকা দিয়ে খুলে গেল দরজা। বেরিয়ে এল। বাইরে। সামনেই হ্যারি প্ৰাইসের বাংলো।
ফিসফিসিয়ে সঙ্গীদেরকে বলল কিশোর, চমকে দেব ওদের। চল, যাই।
নিঃশব্দে বাংলোর দরজার কাছে এসে দাঁড়াল ওরা। বেলপুশ টিপে দিল কিশোর।
কয়েক মুহূর্ত পরেই খুলে গেল দরজা। দাঁড়িয়ে আছে হ্যারি প্রাইস। চোখে অবাক দৃষ্টি। কুৎসিত দেখাচ্ছে চকচকে টাক আর গলার কাটা দাগ। কি চাই? ফিসফিসিয়ে বলল সে।
কথা বলতে চাই বলল কিশোর।
এত রাতো এখন সময় নেই। ঘুমোতে যাব।
তাহলে হাজতে গিয়ে ঘুমোতে হবে, এখানে নয়, এগিয়ে এল হ্যানসন। পুলিশকে ফোন করব।
সতর্ক হয়ে উঠল। হ্যারি প্রাইস। ভাবল এক মুহূর্ত। সরে জায়গা করে দিল। এস, ফিসফিস করল সে। ভেতরে এস।
ঘরে ঢুকাল ওরা। টেবিলের ওপাশে বসে আছে। একজন লোক। হালকা-পাতলা, লম্বায় পাঁচ ফুটের সামান্য বেশি হবে। হাতে তাস। বোঝা গেল, খেলা ফেলে দরজা খুলতে উঠেছে প্রাইস।
রড মিলার, আমার বন্ধু, পরিচয় করিয়ে দিল মিস্টার ফিসফিস। ব্রড, এরা তিন গোয়েন্দা। টেরর ক্যাসলে ভূত আছে কিনা তদন্ত করছে। তো, ছেলেরা, ভূত-টুত দেখেছ, কিছু ক্যাসলে?
হ্যাঁ, বলল কিশোর। টেরির ক্যাসল রহস্য সমাধান করে ফেলেছি।
কিশোরের আত্মবিশ্বাস দেখে অবাক হল মুসা আর রবিন। সত্যিই কি সমাধান করে ফেলেছে?
তই নাকি? বলল মিস্টার ফিসফিস। তা রহস্যটা কি?
আপনারা দুজন, বলল কিশোর। হ্যাঁ, আপনারা দুজনই টেরার ক্যাসলের ভূত। ভূতুড়ে করে রেখেছেন বাড়িটাকে। কয়েক মিনিট আগে আমাকে আর মুসাকে আপনারাই ধরে বেঁধেছেন। মরার জন্যে ফেলে রেখে এসেছেন। অন্ধকার সেলে।
ভুরু কুঁচকে গেছে প্রাইসের। ভাব দেখে মনে হল ধরে মারবে কিশোরকে। হাতুড়ির হাতলে আঙুল চেপে বসল হ্যানসনের।
খুব সাংঘাতিক অভিযোগ, খোকা, বলল মিস্টার ফিসফিস। কিন্তু প্ৰমাণ করতে পারবে না।
মুসারও তাই ধারণা, প্রমাণ করতে পারবে না কিশোর। হ্যারি প্রাইস কিংবা মিলার নয়, তাদেরকে বেঁধেছে দুই আরব দাস। সঙ্গে ছিল এক বুড়ি জিপসি আর একটা ইংরেজ মেয়ে।
নিশ্চয় পারব, জোর গলা কিশোরের। পায়ের জুতো দেখুন না। আমাকে বাঁধার সময়ই এঁকে দিয়েছি।
চমকে উঠল। প্রাইস আর মিলার। চোখ চলে গেল জুতোর দিকে। অন্যেরাও তাকাল।
চকচকে কালো চামড়ার জুতো। দুজনেরই ডান পায়ের জুতোর মাথার কাছে সাদা চকে আঁকা ? তিন গোয়েন্দার ট্রেডমার্ক।