Chapter 11 of 19
১১. দুই দিন পর
6 min read
দুই দিন পর।
বিছানায় পড়ে আছে কিশোর। সেদিন, সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সারাদিন আটকে রাখলেন ডাক্তার। পায়ের এক্সরে করলেন। তারপর কি একটা তরল পদার্থে পা ভিজিয়ে রাখতে দিলেন। বিকেলের দিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে সে।
ডাক্তার অভয় দিয়েছেন, শিগগিরই আবার দৌড়াতে পারবে কিশোর। সারাদিন বিছানায় পড়ে না থেকে একটু একটু হাঁটাচলা করতেও বলেছেন।
ওঠার চেষ্টা করে কিশোর, পারে না। একটু নড়াচড়া করলেই প্ৰচণ্ড যন্ত্রণা শুরু হয়।
মনে স্বস্তি নেই গোয়েন্দা প্রধানের। দেরি হয়ে যাচ্ছে। নিশ্চয় আর অপেক্ষা করবেন না মিস্টার ডেভিস ক্রিস্টোফার। হয়ত ইতিমধ্যেই একটা ভূতুড়ে বাড়ি ঠিক করে ফেলেছেন তিনি।
কাজে নামতে না নামতেই এই অঘটন। এর চেয়ে বড় অস্বস্তিকর কারণ আর কি হতে পারে তিন গোয়েন্দার জন্যে?
কিশোরের বিছানার পাশে মলিন মুখে বসে আছে মুসা আর রবিন।
এখনও ব্যথা করে? জানতে চাইল মুসা।
করে, বলল কিশোর। আক্কেল হয়েছে আমার। এত অসাবধান কেন হলাম? পা-টা যে ভাঙেনি এই যথেষ্ট। যাক গে। এখন আসল কথায় আসছি। ওই টেলিফোন কল, ওটার তো কোন সুরাহা হল না। হ্যানসনের সঙ্গে আলাপ করেছি। ও জানিয়েছে, সে রাতে টেরার ক্যাসল থেকে ফেরার পথেও নাকি কে অনুসরণ করেছিল আমাদেরকে। শুটকি হতে পারে।
সহজেই পারে, সায় দিল রবিন। ওই ব্যাটা জানে, টেরর ক্যাসলের ব্যাপারে আমরা কৌতুহলী।
আমার বিশ্বাস হয় না, এদিক ওদিক মাথা নাড়ল মুসা। গলার স্বর এভাবে বদলে ফেলার ক্ষমতা ওই ব্যাটার নেই। অন্য কেউ করেছে। মানুষ হয়ে থাকলে, মন্তবড় অভিনেতা ওই লোক।
ঠিক, বলল কিশোর। তবে সবই অনুমান। একটু থেমে বলল, নিজের চোখে না দেখলে, ভূতে ফোন করেছে এটা মোটেই বিশ্বাস করব না। আমি।
তা না হয় হল, অনিশ্চিত রবিনের গলা। ধরে নিলাম ভূতে করেনি ফোন। কিন্তু তোমাদের ওপর পাথর ফেলল কে?
ঠিক, রবিনের কথায় জোর পেল মুসা। পাথর ফেলল কে?
আপাতত ওটা নিয়ে ভাবছি না, বলল কিশোর। তবে আমার ধারণা, ভূত নয়। শুটকিও না! এর পেছনে অন্য কেউ রয়েছে।
কে? জানতে চাইল মুসা।
জানলে তো বলতামই। আরও কিছু ঘটনা না ঘটলে জানা যাবে না। হ্যারি প্রাইসের লোকটা যাক। কেন মিছে কথা বলল লোকটা? ঝোপ কাটছিল না, তবু কেন বলল কাটছিল? লেমোনেডের কথাই ধর। সাজিয়েই রেখেছিল। টেবিলে। ফ্রিজ থেকে বরফও বের কয়েক ন জানত, আমরা যাব। অবাক লাগছে না?
কয়েক মুহূর্ত নীরবতা।
মাথা চুলকাল মুসা। বিড়বিড় করল, খালি প্যাঁচ। বাড়ছেই! সুরাহা হবার কোন লক্ষণই দেখছি না!
ঠিক এই সময় ঘরে এসে ঢুকলেন মেরিচাচী দাঁড়ালেন। এখন কেমন লাগছে রে?
ভাল, দায়সারা জবাব দিল কিশোর। তাদের আলোচনায় বাধা পড়েছে। চাইছে মেরিচাচী চলে যাক এখন।
গেলেন না চাচী। বিছানার পাশে বসে কিশোরের আহত জায়গায় হাত রাখলেন। ব্যথা লাগে এখনও?
না।
হেসে ফেললেন চাচী। আমাকে তাড়াতে চাইছিস, না?
না, ইয়ে…মানে… ধরা পড়ে গিয়ে আমতা আমরা করতে লাগল কিশোর।
একটা কথা জানাতে এসেছি, বললে চাচী। আরও আগেই বলতাম। কিন্তু ভুলে গিয়েছিলাম। ইস্স্, কি ভাবনায়ই না ফেলে দিয়েছিলি! বাবা-মা হারা ছেলেটার জন্যে ভাবনার অন্ত নেই তাঁর।
চাচী, কি বলবে, বলে ফেল না? তাড়া দিল কিশোর।
গতকাল সকালে এক বুড়ি এসেছিল। তুই তখন ঘুমিয়েছিল। সে এক আজব বুড়ি!
আজব বুড়ি, সতর্ক হয়ে উঠল কিশোর।
চাচীর কথায় আগ্রহী হয়ে উঠছে মুসা আর রবিনও।
এক জিপসি বুড়ি।
জিপসি বুড়ি! পিঠ সোজা হয়ে গেছে মুসা আর রবিনের। কিশোরও বালিশে পিঠ রেখে আধশোয়া হল। ব্যথা ভুলে গেছে।
তারপর?
দরজায় টোকা দিল বুড়ি। খুললাম। ভেতরে ডাকব কি ডাকব। না ভাবছি, এই সময়ই তোর নাম বলল সে। পা মাচকানোর কথা বলল। ভবিষ্যদ্বাণী করলঃ সাবধান না হলে আরও বড় বিপদ হবে। তোর। এর আগে কখনও দেখিনি ওকে। তোর নাম জানল কি করে, পা মাচকানোর খবর পেল কোথায়, ঈশ্বরই জানে!
সাবধান হতে বলেছে এক জিপসি বুড়ি। একে অন্যের দিকে চাইছে তিন গোয়েন্দা।
ভেতরে ডাকলাম বুড়িকে, আবার বললেন মেরিচাচী। এল। বসল। ঝোলার ভেতর থেকে কয়েকটা তাস বের করল। বুঝলাম, তাসের ম্যাজিক জানে বুড়িটা। তাস চালাচালি করে লোকের ভবিষ্যৎ জানতে পারে। এসবে কোনদিনই বিশ্বাস নেই। আমার। কিন্তু বুড়িটা যেভাবে বলল, অবিশ্বাসও করতে পারলাম না। তিনবার তাস চালল সে তোর নাম করে। তিন বারে তিনটে কথা বললঃ টি সি থেকে দূরে থাকতে হবে তোকে। পা মাচকানোর পেছনে টি সি রয়েছে। এরপরও যদি টি সি-কে এড়িয়ে না চলিস, আরও বিপদ হবে তোর।
তুমি কিছু বললে না?
কি আর বলব? হেসে উড়িয়ে দিয়েছি বুড়ির কথা। একটু যেন ক্ষুন্ন হল সে। ঝোলার ভেতরে তাসগুলো ভরে উঠে চলে গেল। কিছু একটা দেখেছি। ওর চোখে, খটকা লেগেছে মনে। …কিশোর, বাপ, একটু সাবধানে থাকিস তুই কি জানি, কিছু ঘটেও যেতে পারে। উঠলেন চাচী। তোরা কথা বল। আমি যাই। কাজ পড়ে আছে ওদিকে।
বেরিয়ে গেলেন মেরি চাচী। সিঁড়িতে পায়ের শব্দ। নিচে নেমে যাচ্ছেন তিনি।
চাচী বেরিয়ে যাবার পরও অনেকক্ষণ কোন কথা বলতে পারল না। তিন গোয়েন্দা। একে অন্যের দিকে চেয়ে রইল।
টি. সি… অবশেষে কথা ফুটল রবিনের মুখে। শুকনো গলা। মানে, টেরর ক্যাসল।
শুটকির কাজও হতে পারে, বলল কিশোর। সামান্য ফ্যাকাসে দেখাচ্ছে তার চেহারা। সে-ই হয়ত পাঠিয়েছে বুড়িকে। কিন্তু টেরির এত বুদ্ধি, নাহা বিশ্বাস হচ্ছে না! মরা ইদুর এনে ইয়ার্কি মারা পর্যন্তই তার দৌড়।
কেউ… বলল মুসা। মানে, কিছু একটা চায় না, আমরা টেরার ক্যাসলে যাই। প্ৰথমে ফোনে হুশিয়ার করেছে। তারপর জিপসি বুড়ির ওপর ভর করে তাকে হাঁটিয়ে এনেছে। ইয়ার্ডে। তার মুখ দিয়ে নিজে কথা বলেছে। দুই সঙ্গীর দিকে চাইল সে। কেউ কিছু বলল না। মৌনতা সম্মতির লক্ষণ ধরে নিয়ে বলল, এরপর থেকে টেরর ক্যাসলের ধারে কাছে যাওয়াও আর উচিত না আমাদের। কি বল, রবিন?
ঠিক।
কিশোর?
ঠিক বেঠিক জানি না, তবে আবার যেতে হবে টেরর ক্যাসলে, বলল গোয়েন্দাপ্রধান। লোক হাসাতে চাও? শুটকি কি বলে গেছে, মনে নেই? ভয় পেয়ে এখন পিছিয়ে গেলে থু থু দেবে সে আমাদের মুখে। সারা রকি বীচে। আমাদের গোয়েন্দাগিরির খবর রটিয়ে দিয়েছে। প্রথম কেসেই ফেল করলে মুখ টিপে হাসবে সবাই আমাদের দেখলে। পিছিয়ে আসার আর উপায় নেই। এগিয়ে যেতেই হবে।
চুপ করে রইল দুই সহকারী।
তাছাড়া, আবার বলল কিশোর, জিপসি বুড়ি এসে নতুন আরেক রহস্য যোগ করে দিয়ে গেল। বুঝতে পারছি, ঠিক পথেই এগোচ্ছি। আমরা।
মানে? জানতে চাইল মুসা।
এর আগে অনেকেই ঢুকেছে টেরর ক্যাসলে। এর রহস্য ভেদ করতে চেয়েছে। কাউকেই হুশিয়ার করা হয়নি আমাদের মত। এর একটাই মানে। ঠিক পথেই এগোচ্ছি। আমরা। টেরর ক্যাসলের আজব রহস্য ভেদ করে ফেলি, চায় না কেউ একজন।
বেশ, ধরে নিলাম তোমার কথাই ঠিক, বলল মুসা। তাহলেও আর এগুতে পারছি না। আমরা। তুমি পড়ে আছ বিছানায়। তোমার পা ভাল না হলে কাজে নামতে পারছি না। আর।
ভুল বললে, বলল কিশোর। বিছানায় শুয়ে আছি বটে, ব্রেনটা অকেজো হয়ে যায়নি, বরং ঠাণ্ডা মাথায় ভাবার সুযোগ পেয়েছি বেশি, আমি না হয় না-ই যেতে পারলাম, তোমরা যাও, আরেকবার ঘুরে এস ক্যাসল থেকে।
আমরা যাবা প্ৰায় চেঁচিয়ে উঠল রবিন। মোটেই না। টেরর ক্যাসলের ওপর বড়জোর লেখাপড়া চালিয়ে যেতে পারি। আমি। তার বেশি কিছু করতে পারব না।
খুব বেশি কিছু করতে হবেও না তোমাদেরকে, সহজ গলায় বলল কিশোর। একটা ব্যাপারে শুধু শিওর হয়ে আসতে হবে। অস্বস্তি বেড়ে আতঙ্কে রূপ নেয়। কিনা জানতে হবে, আর সে আতঙ্ক কতখানি তীব্র, তাও বুঝে আসতে হবে।
কতখানি তীব্র! চেঁচিয়ে উঠল মুসা। এখনও বোঝার বাকি আছে নাকি? আতঙ্কে হার্টফেল করতে বসেছিলাম গত বার, মনে নেই?
সেজন্যেই রবিনকে যেতে বলছি। এবার সঙ্গে, বলল কিশোর। রিও একই অবস্থা হয়। কিনা, জানা দরকার। আরেকটা ব্যাপার। অবস্থাটা কতক্ষণ স্থায়ী হয়, জেনে আসতে হবে। মানে, ক্যাসলের বাইরে ঠিক কতদূরে এলে পরে এই আতঙ্ক চলে যায়, বুঝতে হবে।
এর আগের বারে ছিল পনেরো মাইল, জবাব দিল মুসা। বাড়িতে গিয়ে নিজের বিছানায় শোয়ার পর তবে গেছে।
এবারে গিয়ে শিওর হয়ে নাও, সত্যিই পনেরো মেইল কিনা, শান্ত গলা কিশোরের। আগের বারের মত পড়িমড়ি করে ছুটবে না। আস্তে আস্তে পিছিয়ে আসবে, ক্যাসলের বাইরে বেরোবে, পথে নামবে। খানিক পরে পরই থেমে বোঝার চেষ্টা করবে, আতঙ্ক চলে গেছে কিনা।
আস্তে আস্তে, শুকনো হাসি হাসল মুসা। আবার থামবও খানিক পর পর।
হয়ত আতঙ্কিতই হবে না, বলল কিশোর। কারণ এবারে যাচ্ছি। দিনের আলো থাকতে থাকতেই পরীক্ষা করবে ক্যাসলের ঘরগুলো। সাহসে কুলালে রাত নামার পরেও অপেক্ষা কোরো একটু। হ্যাঁ, আগামীকাল বিকেলেই যাচ্ছ তোমরা।
কি? রবিনের দিকে চেয়ে বলল মুসা। যাবে তো?
স্বস্তির নিঃশ্বাস ফেলল রবিন। আগামীকাল হলে আমি পারছি না। লাইব্রেরিতে কাজ আছে। পরশু এবং তার পরদিনও পারব না।
আগামী দুতিন দিন আমারও কাজ আছে, বলল মুসা। বাড়িতে। আমিও যেতে পারছি না।
নিচের ঠোঁটে চিমটি কাটছে কিশোর। হুমম, ভাবনার কথাই। তাহলে তো প্ল্যান বদলাতেই হচ্ছে!
ঠিক, খুশি হয়ে বলল মুসা। প্ল্যান বদলাতেই হচ্ছে।
বেশ, বলল কিশোর। এখনও দিনের আলো থাকবে কয়েক ঘন্টা। তাড়াতাড়ি খাওয়া-দাওয়া সেরে ঘন্টাখানেকের মধ্যেই বেরিয়ে পড়। ঘুরে এস ক্যাসল থেকে।