Chapter 8 of 19
০৮. ধীরে ধীরে কমে এল পাথর
9 min read
বাইরে ধীরে ধীরে কমে এল পাথর। ধসের গর্জন। স্তব্ধ হয়ে গেছে দুই বন্ধু। নিকষ। কালো অন্ধকার। গর্তের ভেতরে ছোট্ট পরিসর, বাতাসে। ভাসছে ধূলিকণা। দিম আটকে দিতে চাইছে।
কিশোরা কাশতে কাশতে বলল মুসা। ফাঁদে আটকে গেছি আমরা! আর বেরোতে পারব না! দম বন্ধ হয়ে মরব এবার!
নাকে রুমাল চাপা দাও, জলদি বলল কিশোর। শিগগিরই নেমে যাবে ধূলিকণা। অন্ধকারে হাত বাড়িয়ে সঙ্গীর কাঁধ চেপে ধরল। সে। ভেব না, দম বন্ধ হয়ে মরব না। ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়েছে এই গুহা। আমি দেখেছি, এক পাশের দেয়ালে বড় একটা ফাটল আছে। কোথায় গিয়ে শেষ হয়েছে জানি না। তবে ওটা দিয়ে বাতাস চলাচল করে। শুটিকোকে ধন্যবাদ। ওর সৌজন্যেই একটা টর্চ আছে এখন আমার পকেটে।
ঠিকই, শুটকোকে ধন্যবাদ, ব্যঙ্গ করল মুসা। ওর সৌজন্যেই এই কবরে আটকেছি। আমরা ইসস, বগাটাকে যদি হাতের কাছে পেতাম। এখন। সরু ঘাড়টাই মটকে দিতাম!
কিন্তু ও-ই করেছে। কাজটা, কোন প্রমাণ নেই। পাথরের ধস কেন নেমেছে কিছুই জানি না। আমরা এখনও, বলতে বলতেই টর্চের বোতাম টিপে দিল কিশোর। গাঢ় অন্ধকার চিরে দিল তীব্র আলোর রশ্মি।
আলো ফেলে দেখল কিশোর। ফুট ছয়েক উঁচু গুহাটা, পাশ চার ফুট মত। এক পাশের দেয়ালে ওপর থেকে নিচ পর্যন্ত নয় দশ ইঞ্চি চওড়া একটা ফাটল। বিরবির করে বাতাস আসছে ওপথে। কিন্তু ওদিক দিয়ে বেরোনো যাবে না।
বিরাট এক পাথর আটকে গেছে। গর্তের মুখে। ওটার আশপাশে ওপরে ছোট বড় আরও পাথর ঠেসে আটকেছে, তার ওপর জমেছে বালি আর মাটি।
হুমম। খুব সুন্দর ভাবেই পাথরের দেয়াল উঠেছে, যেন ভাল একটা কাজের কাজ হয়েছে এমনি ভঙ্গিতে বলল কিশোর।
এখনও বড় বড় কথা গেল না তোমারা মুসার গলায় ক্ষোভ। বলে ফেললেই হয় ভালমত আটকে গেছি। আমরা। আর বেরোতে পারব না।
সেটা বলতে যাব কেন? এখনও জানি না বের হতে পারব। কিনা। এস ঠেলা লাগাই। যদি নাড়াতে পারি…
গায়ের জোরে ঠেলা লাগাল দুজনে। এক চুল নড়ল না। পাথর। হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। ওরা বিশ্রাম নিতে।
হ্যানসন নিশ্চয় আসবে। কেঁদেই ফেলবে যেন মুসা। কিন্তু কিছুতেই খুঁজে পাবে না। আমাদের। শেষে পুলিশে খবর দেবে। পুলিশ আসবে, বয় স্কাউটরা আসবে, খোঁজাখুঁজি হবে প্রচুর। আমরা চোঁচালেও সে আওয়াজ বাইরে যাবে না। তারমানে আর কোন দিনই… চুপ করে গেল সে।
কিশোর শুনছে না কথা। মাটিতে হাঁটু গেড়ে বসে আছে। হাতের টর্চের আলোয় আলোকিত হয়ে আছে গুহার পেছন দিকটা। তীক্ষ্ণ চোখে সেদিকেই চেয়ে আছে সে।
ছাই দেখা যাচ্ছে, বলল কিশোর। কোন কারণে এখানে আশ্রয় নিয়েছিল। কেউ। বলতে বলতেই উঠে গিয়ে ছাইয়ের কাছে বসল সে। এক হাতে টর্চ নিয়ে অন্য হাতে খুঁড়তে শুরু করল। ছাই আর ধূলোর গাদা। আধা ইঞ্চিমত বেরিয়েছিল, খুঁড়ে খুঁড়ে প্রায় ইঞ্চি চারেক বের করে ফেলল ওটার মাথা। একটা শক্ত ডাল। টোনাহেঁচড়া করে। ডালটা বের করে নিয়ে এল সে। ফুট চারেক লম্বা, ইঞ্চি দুয়েক পুরু। এক মাথা পোড়া।
কপাল ভাল আমাদের, বলে উঠল কিশোর। ডালটা পেয়ে গেছি। নিশ্চয় এর মাথায় খাবার গেথে পুড়িয়ে খেয়েছিল লোকটা।
ডালটার দিকে হাবার মত চেয়ে রইল মুসা। পুরানো, আধপোড়া ওই লাঠি তাদের কি কাজে লাগবে বুঝতে পারছে না।
এটা দিয়ে চাড় লাগিয়ে পাথর সরানোর কথা ভাবছ নাকি? জানতে চাইল মুসা। খামোকাই খাটবে তাহলে।
না, চাড় দেব না।
কোন কথা মনে এলে আগেভাগেই সেটা জানিয়ে দেয়ার পক্ষপাতী নয় কিশোর। আগে দেখে নেয়, তার পরিকল্পনায় খুঁত বেরোয় কিনা, তারপর দরকার হলে প্ৰকাশ করে। এটা জানে মুসা, তাই, ডালটা দিয়ে কি করবে না করবে। সে ব্যাপারে। আর কোন প্রশ্ন করল না সঙ্গীকে।
কোমরের বেল্টে ঝোলানো আটফলার ছোট সুইস ছুরিটা খুলে নিল কিশোর। একটা কাটিয়ং ব্লেড বের করে কাজে লেগে গেল।
ডালের পোড়া মাথাটা চেছে চোখা করে ফেলল। কিশোর। ছুরিটা আবার আগের জায়গায় রেখে দিয়ে ডাল হাতে করে গিয়ে দাঁড়াল পাথরের দেয়ালের সামনে। আলো ফেলে ভালমত পরীক্ষা করে। দেখল দেয়ালটা। বোঝার চেষ্টা করল কোন দিকে পাথরে সংখ্যা কম। তারপর লাঠির চোখা মাথা দিয়ে খোঁচা লাগাল দেয়ালের একপাশে। কয়েক ইঞ্চি ঢুকেই ঠেকে গেল। লাঠির মাথা। জোরাজুরি করেও আর ঢোকানো গেল না। নিশ্চয় পাথরে আটকে গেছে। টেনে বের করে। এনে আবার খানিকটা ওপরে ঢোকাল সে। আবার কয়েক ইঞ্চি ঢুকে ঠেকে গেল মাথা। আবার বের করে এনে আরেক জায়গায় ঢোকাল। এবার আর ঠেকাল না। ওপাশে বেরিয়ে গেল চোখা মাথাটা। হ্যাঁচকা টানে বের করে আনতেই হড়বড় করে ঝরে পড়ল কিছু বালি মাটি।
আপন মনেই মাথা ঝোঁকাল কিশোর। ছিদ্রটাতে আবার লাঠি ঢোকাল। আস্তে আস্তে চাড় দিতে লাগিল চারদিকে। বালি-মাটি ঝরে। পড়তে লাগল। হাত ঢোকানো যায় এমন একটা গর্ত হয়ে গেল। দেয়ালের গায়ে শিগগিরই। আলো চুইয়ে ঢুকছে গুহার ভেতর।
আবার কাজে লেগে গেল কিশোর। কয়েক মিনিটেই গর্তটিার পাশে ওরকম আরেকটা গর্ত করে ফেলল। দুটো গর্তের মাঝামাঝি আবার লাঠি ঢুকিয়ে দিল। খোঁচাতে খোঁচাতে বালি-মাটি ফেলে এক করে ফেলল দুটো গর্ত। বেশ বড় একটা ফোকর হয়ে গেছে এখন। ফোকরের কাছে চোখ নিয়ে গিয়ে বাইরে তাকাল সে। চোখের সামনে ফুটে উঠল। গোল একটা বড় পাথর।
এবার, সন্তুষ্ট গলায় বলল কিশোর, এস, হাত লাগাও। ফোকর দিয়ে লাঠি ঢুকিয়ে দিল আবার। পাথরে ঠেকাল লাঠির মাথা। দুজনে মিলে এপাশ থেকে ঠেলা লাগাল জোরে।
প্ৰথমে নড়তে চাইল না পাথর শেষ অবধি পরাজিত হতেই হল। চাপা ভোঁতা একটা আওয়াজ তুলে বালি মাটি আর সঙ্গী পাথরের আলিঙ্গন থেকে ছাড়িয়ে নিল নিজেকে, গড়িয়ে পড়তে লাগল। পড়ার সময় কিছু আলগা সঙ্গীকে নিয়ে গেল সাথে করে। ফোকরের বাইরের মুখটা বড় হল আরেকটু।
ফোকরের ওপর দিকে একটা পাথর বেছে নিল কিশোর। কতখানি বড় পাথর, ঠিক বোঝা যাচ্ছে না। লাঠির মাথা পাথরের নিচের দিকে ঠেকিয়ে ঠেলে যেতে লাগল। দুজনে। এক চুল নড়ল না। পাথর। পরিশ্রমে দরদরি করে ঘামছে দুজনে। পিচ্ছিল হয়ে আসছে লাঠি ধরা হাত। কিন্তু বিরত হল না। বেশিক্ষণ আর অনড় থাকতে পারল না পাথর। হড়াৎ করে একটা শব্দ তুলে খুলে এল বালিমাটির আকর্ষণ থেকে। বিশাল পাথর। ধুপ করে আছড়ে পড়ল নিচের সঙ্গী সাখীদের ওপর। অনেকগুলো পাথরকে নড়িয়ে ফেলল। ধাক্কা দিয়ে, সঙ্গে নিয়ে গড়াতে গড়াতে চলে গেল ঢাল বেয়ে।
বেশ প্রশস্ত হয়ে গেছে এখন ফোকরের বাইরের দিকটা। এপাশটাও প্রশস্ত করতে লেগে গেল ওরা। খুব বেশিক্ষণ লাগল না। ক্রল করে বেরিয়ে যাবার উপযোগী একটা সুড়ঙ্গ তৈরি করে ফেলল ওরা।
কিশোর, তুমি একটা জিনিয়াস। প্ৰশংসা না করে পারল না মুসা।
বেশি বাড়িয়ে বলছি, প্রতিবাদ করল কিশোর। যা করেছি, এর জন্যে প্ৰতিভার দরকার পড়ে না। বাঁচার তাগিদেই মাথায় এসে গিয়েছিল বুদ্ধিটা।
কিন্তু আমার মাথায় তো আসেনি…
হয়েছে হয়েছে, বেরোও এখন। বেশি নড়াচড়া কোরো না। ওপর থেকে পাথর পড়ে থেতলে। যেতে পারে মাথা।
খুব সাবধানে পাঁকাল মাছের মত দেহটাকে মুচড়ে মুচড়ে গর্তের বাইরে বের করে নিয়ে এল মুসা। সামনের দিকে হাত বাড়িয়ে দিয়ে মাথা ঢোকাতে বলল বন্ধুকে।
বেশি কষ্ট করতে হল না কিশোরকে। হাত ধরে টেনে ওকে। গুহার বাইরে বের করে নিয়ে এল মুসা।
ঢাল বেয়ে নিরাপদ জায়গায় সরে এল দুজনে। নিজেদের দিকে তাকাবার সময় পেল এতক্ষণে।
সেরেছে? চেঁচিয়ে উঠল মুসা। কেউ দেখলে আমাদেরকেই ভূত ঠাউরাবে এখন।
ও কিছু না, বলল কিশোর। কোন সার্ভিস স্টেশনে থেমে হাত-মুখ ধুয়ে নিলেই হবে। ভাল করে ঝাড়লে কাপড়েও বালি থাকবে না। আর তেমন। এ অবস্থায় দেখা করতে হচ্ছে না মিস্টার ফিসফিসের সঙ্গে!
এত কিছুর পরেও দেখা করতে যাচ্ছি। আমরা অবাক হয়ে বন্ধুর দিকে চাইল মুসা।
কেন নয়? ওটাই তো আসল কাজ, সেজন্যেই তো বেরিয়েছি। চল চল, দেরি হয়ে যাচ্ছে, তাড়া দিল কিশোর।
সারা পথে পাথরের ছড়াছড়ি। হাঁটতেই কষ্ট হচ্ছে। এমনিতে যা লাগার কথা তার দ্বিগুণ সময় লেগে গেল। পথটা পেরোতে।
কাছে এসে ভয়ে ভয়ে দুর্গের সদর দরজার দিকে তাকাল মুসা।
না, আজ আর ঢুকছি না, বন্ধুকে অভয় দিল কিশোর। এমনিতেই দেরি হয়ে গেছে। মিস্টার ফিসফিসের সঙ্গে দেখা করাটা বেশি জরুরি।
বাঁক পেরিয়ে এল দুজনে। গাড়িটা দেখা যাচ্ছে। অস্থিরভাবে পায়চারি করছে। হ্যানসন। উদ্বিগ্ন।
কিশোর আর মুসাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল শোফার। ফিরেছেন তাহলে খুব ভাবনায় পড়ে গিয়েছিলাম। দুজনের সারা গায়ে একবার চোখ বোলাল সে। কোন দুর্ঘটনা?
তেমন কিছু না, জবাব দিল কিশোর। আচ্ছা, মিনিট চল্লিশেক আগে দুটো ছেলেকে এদিক দিয়ে যেতে দেখেছেন?
চল্লিশ মিনিট নয়, তারও বেশি আগে, গাড়িতে উঠে বসতে বসতে বলল হ্যানসন। ক্যাসলের দিক থেকে ছুটে এল দুটো ছেলে। আমাকে দেখেই পাশ কেটে একটা ঝোপের ওপাশে চলে গেল। খানিক পরেই ইঞ্জিনের শব্দ শুনলাম। ঝোপের ওপাশ থেকে ছুটে বেরিয়ে গেল একটা নীল স্পোর্টস কার।
একে অন্যের দিকে চাইল মুসা আর কিশোর। মাথা ঝোঁকাল দুজনেই। টেরিয়ারের গাড়িটাও নীল রঙের স্পোর্টস কার।
তারপর, আগের কথার খেই ধরল হ্যানসন, পাথর গড়িয়ে পড়ার আওয়াজ শুনলাম। অপেক্ষায় রইলাম। আপনাদের। দেরি হচ্ছে দেখে ভাবনায়ই পড়ে গিয়েছিলাম। আমার ওপর হুকুম আছে, কিছুতেই যেন গাড়িটাকে চোখের আড়াল না করি। কিন্তু আপনাদের ফিরতে আরেকটু দেরি হলেই হুকুম অমান্য করতাম, না গিয়ে পারতাম না।
ছেলে দুটো চলে যাবার পর পাথর গড়ানোর আওয়াজ শুনেছেন? ঠিক? নিশ্চিত হতে চাইছে কিশোর।
নিশ্চয়, জবাব দিল হ্যানসন। এখন কোথায় যাব, স্যার?
আটশো বারো উইন্ডিং ভ্যালিরোড, যেখানে রওনা হয়েছিলাম, কেমন আনমনা মনে হল কিশোরকে।
বন্ধুর মনে এখন কিসের ভাবনা চলছে, জানে মুসা। নিশ্চয় ভাবছে, পাথর ধসের আগেই যদি চলে গিয়ে থাকে টেরিয়ার, তাহলে পাথর ঠেলে ফেলল কে? পাশে বসা সঙ্গীর দিকে চাইল সে। নিচের ঠোঁটে চিমটি কাটছে কিশোর, গভীর চিন্তায় মগ্ন।
শুটিকে নয়, তাহলে কে করল কাজটা? আপনমনেই বিড়বিড় করল। কিশোর। একটা মানুষকে দেখেছি পাহাড়ের ওপরে, সে-তো মিথ্যে নয়!
না, মিথ্যে নয়, বন্ধুর সঙ্গে একমত হল মুসা। এবং ও মানুষই। ভূত-প্ৰেত কিছু নয়।
ব্যাপারটা একটু অদ্ভুতই। বাস্তবে ফিরে এল যেন কিশোর। জানোলা দিয়ে বাইরে তাকিয়ে বলল, হ্যানসন, একটা সার্ভিস স্টেশনে একটু রাখবেন। হাত-মুখ ধুতে হবে।
ঝেড়েঝুড়ে জামাকাপড় যতটা সম্ভব পরিষ্কার করে নিল দুই গোয়েন্দা। হাতমুখ ধুয়ে চুল আঁচড়ে নিল। তারপর আবার এসে উঠল গাড়িতে।
পাহাড়ী পথ ধরে আবার ছুটে চলল রোলস রয়েস। পাহাড়ের ওপাশে নিচের উপত্যকায় নেমে গেছে। পথটা। ডানে মোড় নিয়ে আরও মাইল খানেক এগিয়ে গিয়ে মিশেছে। উইন্ডিং ভ্যালি রোডে।
শুরুতে পথটা বেশ চওড়া, দুধারে সুন্দর সুন্দর বাড়িঘর। ধীরে ধীরে সরু হয়ে গেছে, হঠাৎ করেই ঢুকে পড়েছে একটা গিরিপথে। দুধারে কোথাও কোথাও খাড়া পাহাড়ের দেয়াল, দুদিক থেকে চেপে ধরতে চাইছে যেন। অনেক বেশি ঘুরেফিরে এগিয়ে গেছে পথ। হঠাৎ করেই কোন এক পাশের দেয়াল যেন লাফ দিয়ে সরে যাচ্ছে, বেরিয়ে পড়ছে খানিকটা খোলা জায়গা। ছোটখাট একঅধটা বাংলোমত বাড়ি উঠেছে। ওখানে। তারপরই যেন আবার লাফিয়ে পথের গা ঘেঁষে এসে দাঁড়াচ্ছে পাহাড়। এত বেশি ঘোরপ্যাঁচ বলেই পথটার নাম হয়েছে। উইন্ডিং ভ্যালি রোড।
একটা জায়গায় এসে আবার ওপরের দিকে উঠে চলল। পথ, আরও সরু হয়ে আসতে লাগল। কয়েলের মত ঘুরে ঘুরে উঠে যাওয়া পথ হঠাৎ করে এসে শেষ হয়ে গেছে এক জায়গায়। তারপরেই গোল একটু সমতল জায়গা পাহাড়ের মাথায়, গাড়ি ঘোরানোর জন্যে। তার উল্টোদিকে খাড়া নেমে গেছে দেয়াল, তলায় গভীর খাদ। নিচে কঠিন পাথর। ঘোরানোর সময় ড্রাইভার একটু অসতর্ক হলেই তলায় গিয়ে আছড়ে পড়বে গাড়ি।
গোলমত জায়গাটায় এনে গাড়ি থামিয়ে দিল হ্যানসন। জায়গা দেখে অবাকই হয়েছে যেন সে, চেহারাই জানান দিচ্ছে।
পথের শেষ মাথায় চলে এসেছি এদিক ওদিক চেয়ে বলল হ্যানসন। কই, কোন বাড়িঘর তো চোখে পড়ছে না।
ওই যে, একটা মেলবৰ্ব্বক্স হঠাৎ বলে উঠল মুসা। বাক্সের গায়ের লেখাটা পড়ল, প্রাইস আটশো বারো তার মানে কাছে পিঠেই কোথাও আছে বাড়িটা।
গাড়ি থেকে নেমে এল দুই গোয়েন্দা। ক্ষতবিক্ষত একটা ঝোপের পাশে কাত হয়ে দাঁড়িয়ে আছে মেলবৰ্ব্বক্স। ওটার ধার দিয়ে চলে গেছে একটা এবড়োখেবড়ো পাথুরে পথ। জায়গায় জায়গায় ঝোপঝাড়। ওগুলোর মাঝখান দিয়ে সোজা ওপরের দিকে উঠে গেছে পথটা। উঠে চলল দুজনে। শিগগিরই তাদের অনেক নিচে পড়ে গেল গাড়িটা।
বেশ কয়েকটা ঝোপঝাড় পেরিয়ে এল ওরা। ছোট একটা জংলা মত জায়গা পেরোতেই চোখে পড়ল বাড়িটা। পাহাড়ের ঢালে জোর করে বসিয়ে দেয়া হয়েছে যেন লাল টালির ছাত দেয়া পুরানো টাইপের একটা স্প্যানিশ বাংলো। বাংলোর একপাশে পাহাড়ের গা ঘেঁষে দাঁড় করিয়ে দেয়া হয়েছে এক বিশাল খাঁচা, ছোটখাট ঘরের সমান। ভেতরে পুরে রাখা হয়েছে অসংখ্য কাকাতুয়া। একনাগাড়ে পরিসরে।
খাঁচার কাছে এসে দাঁড়িয়ে পড়ল দুজনে। চেয়ে আছে উজ্জ্বল রঙের পাখিগুলোর দিকে। এই সময় পেছনে শোনা গেল পায়ের আওয়াজ।
প্রায় একই সঙ্গে ঘুরে দাঁড়াল দুজনে। যে পথে এসেছে ওরা, সেপথেই আসতে দেখল লোকটাকে। লম্বা, পুরো মাথা জুড়ে টাক, বিরাট সানগ্রাসের আড়ালে ঢাকা পড়েছে চোখ। এক কানের নিচ থেকে শুরু হয়েছে গভীর কাটা একটা দাগ, গলা বেয়ে নেমে গেছে নিচের দিকে, বুকের হাড়ের কাছে গিয়ে ঠেকেছে।
কথা বলে উঠল। লোকটা। গা ছমছম করা কেমন এক ধরনের ফিসফিসে আওয়াজ। খবরদার, যেখানে আছ দাঁড়িয়ে থাকা একচুল নড়বে না কেউ।
স্থির হয়ে গেল দুজনেই।
ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল লোকটা। বাঁ হাতে বাগিয়ে ধরে আছে একটা মাচেটে। রোদ লেগে ঝিলিক দিয়ে উঠছে বিশাল ছুরির তীক্ষ্ণধার ফলা।