Chapter 9 of 22
খেজুরে বউ! – শায়েখ আতীক উল্লাহ
3 min read
তখন আব্বাসী খিলাফাহ চলছে পূর্ণোদ্যমে। দিমাশকের এক ব্যবসায়ী, তার দাবী ছিল, সে জীবনে কখনো ব্যবসায় মার খায়নি। যে ব্যবসাতেই হাত দিয়েছে, লাভের মুখ দেখেছে। বন্ধুরা বিশ্বাস করলো না: -এ কী করে সম্ভব? একবারও তোমার ব্যবসায় মন্দা যায়নি? -তোমাদের বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারো! – তখনকার যুগে ইরাক ছিল খেজুরের দেশ। চারদিকে খেজুর গাছে সয়লাব। চাইলে এমনিতেই খেজুর পাওয়া যেতো। বাজারে বিক্রি করার কথা কেউ ভাবতেও পারতো না। বন্ধু জব্দ করার জন্যে বললো: -তুমি যদি ইরাকে খেজুর বিক্রি করে দেখাতে পারো, তাহলে বুঝবো তুমি সত্য বলেছ। -ঠিক আছে। – ব্যবসায়ী বন্ধু ইরাকের উদ্দেশ্যে রওয়ানা দিল। ব্যবসার জন্যে কিছু খেজুরও সাথে নিল প্রয়োজন পড়লে ইরাক থেকে আরও খেজুর কিনে নিবে। – সে সময় আব্বাসী খলীফা ছিলেন ওয়াসেক বিল্লাহ। তিনি অবকাশ কাটাতে মুসল শহরে যাচ্ছিলেন। মূসল ছিল আব্বাসী খিলাফার সুন্দরতম শহর। বর্তমান খিলাফাহর ইরাক অঞ্চলের রাজধানীও এই মূসল। প্রচন্ড মার্কিন-রাশিয়ান-সৌদি-তুর্কি-ইরানী-কুর্দি হামলার মোকাবেলা করছে। তখনকার যুগে মূসলকে বলা হতো ‘দুই বসন্তের মা’। শীতকাল ও গ্রীষ্মকাল উভয় মওসুমেই এখানকার আবহাওয়া আরামদায়ক থাকতো। সেই মূসল এখন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। – খলীফার সাথে তার মেয়েও গিয়েছিলেন। ফেরার পথে মেয়ের গলার হার হারিয়ে গিয়েছিল। মেয়ের অত্যন্ত প্রিয় হার। মন খারাপ থেকে খলীফা ঘোষণা দিলেন: -যে হারটা এনে দিতে পারবে, তার জন্যে বিরাট পুরষ্কারের ব্যবস্থা থাকবে! – সবাই মনে করলো এই সুযোগ। ভাগ্য ভাল হলে খলীফার জামাই হয়ে যাওয়াও বিচিত্র কিছু নয়। হারের খোঁজে বেরিয়ে পড়লো বাগদাদের মানুষ। যুবকের দল। দিমাশকের খেজুর ব্যবসায়ী তখন শহরের উপকণ্ঠে পৌঁছেছে তার খেজুর পণ্য নিয়ে। হার অনুসন্ধানী দল নগরপ্রাচীরের বাইরে বুঝতে পারলো হার খুঁজতে হলে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। কারণ বাগদাদ থেকে মূসলের দূরত্ব কম নয়। মাথার ওপর কড়া রোদ্দুর। নিচে তপ্ত বালু। বেশির ভাগ মানুষই সাথে করে পাথেয় নিয়ে আসেনি। খেজুর ব্যবসায়ী দেখলো এই তো সুযোগ। ঘোষণা দিল: -এখানে উৎর্কষ্টমানে খেজুর পাওয়া যায়। সুলভ মূল্যে। লোকজন হুমড়ি খেয়ে পড়লো। জীবনে খেজুর কিনে না খেলেও, খলীফাকন্যার হারের মোহে পড়ে কিনতে বাধ্য হলো। নিমেষেই সব খেজুর বিক্রি হয়ে গেলো। – বাগদাদের মানুষও খেজুর কিনে খায়! খবরটা চারদিকে বেশ চাউর হয়ে গেলো। খলীফার কানে যেতেও দেরী হলো না। তিনি বেশ কৌতূহলী হয়ে দিমাশকের ব্যবসায়ীকে ডেকে পাঠালেন। তিনি তখনো বাগদাদে প্রবেশ করেননি। মেয়ের হারটা পাওয়া গেলে ওটা নিয়েই প্রবেশ করবেন এই ছিল তার ইচ্ছা: -তুমি বাগদাদে কিভাবে খেজুর বিক্রি করতে পারলে? ব্যবসায়ী তার পুরো ঘটনা খুলে বললো। খলীফা চমৎকৃত হলেন: -জীবনে একটি বারও ব্যবসায় মার খাওনি! এর কারণ কী? -আমার মনে হয় মায়ের দু‘আ ইয়া আমীরাল মুমিনীন! -তাই নাকি? -জ্বি। আমি যখন জন্মগ্রহণ করি, আব্বু তখন বেঁচে নেই। আম্মু ছিলেন পঙ্গু মানুষ। নিজে নিজে হাঁটাচলা করতে পারতেন না। সেজন্য পাড়া-পড়শির দয়-দাক্ষিণায় আমি বড় হয়েছি। আমার বয়েস যখন পাঁচ তখন থেকেই আমি রুজি-রোজগারে নেমে পড়েছিলাম। আমি জ্ঞানত আমার মাকে কষ্ট দেইনি। কষ্ট করতে দেইনি। তার সবকিছু ধরে ধরে করাতে হতো। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। হাসিমুখেই মায়ের সেবা করেছি। সারাদিন পরিশ্রম করে টাকা উপায় করেছি। ফাঁকে ফাঁকে মায়ের সেবাও করেছি। আম্মু মারা যাওয়ার সময় আমার জন্যে কেঁদে কেঁদে দু‘আ করে গিয়েছিলেন: ইয়া আল্লাহ! আমার ছেলেকে দ্বীন ও দুনিয়ার প্রতিটি ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করো। ইয়া আল্লাহ আমার ছেলের জন্যে যুগের সবচেয়ে সম্মানিত ঘর থেকে জোড়া জুটিয়ে দিও! ইয়া আল্লাহ! আমার ছেলের হাতে মাটিকেও স্বর্ণে পরিণত করে দিও! – খেজুর ব্যবসায়ী খলীফাকে বললো: -মায়ের দু‘আর বরকতে যেখানেই হাত দিয়েছি রবকত পেয়েছি। এই ইরাকের মাটিতে খেজুর হয়। এটুকু বলে উদাহরণ দেয়াার জন্যে, উবু হয়ে এক মুষ্ঠি মাটি নিয়ে বললো: -এমন খেজুরজন্মানো মাটিতেও আমি খেজুর বিক্রি করেছি। আল্লাহর রহমতে। – কথা শেষ করে ব্যবসায়ী অনুভব করলো, তার হাতে তুলে নেয়া মাটির সাথে শক্ত কী যেন উঠে এসেছে। অবাক হয়ে দেখলো: একটা অনিন্দ্য সুন্দর হার। খলীফার মেয়ে এতক্ষণ তাঁবুর ভেতর থেকে বাবা আর সওদাগরের কথোপকথন শুনছিল। তার চোখ পড়লো হারটা ওপর: -ইয়া আল্লাহ! এ যে দেখি খোয়া যাওয়া হার! – খলীফা ওয়াসেক বিল্লাহ এতক্ষণ মন্ত্রমুগ্ধ হয়ে সওদাগরের জীবনগাঁথা শুনছিলেন। মেয়ের চীৎকারে সম্বিত ফিরে পেলেন। সাথে সাথে একটা স্বস্তির নিঃশ্বাসও ফেললেন: -মেয়ের ভবিষ্যত নিয়ে আর চিন্তার কিছু নেই! আলহামদুলিল্লাহ!