Chapter 20 of 22
পরিচয় (বিয়ে ১২ )
7 min read
অ্যাই সুমি! এই ভরদুপুর রোদে রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? চল, বাড়ি চল।
লম্বা, সুঠামদেহী ছেলেটাকে এগিয়ে আসতে দেখে ছেলে তিনটা ছিটকে দূরে সরে গেল। হতচকিত মেয়েটা হতভম্বের মতো তাকিয়ে রইল। ছেলেটা কাছে এসে তাড়া দিল, ‘আমার চেহারা দেখছিস কি? চল!!
মেয়েটা হঠাৎ সম্বিত ফিরে পাওয়ার মতো করে চমকে উঠল। টলে পড়তে পড়তে সামলে নিয়ে ছেলেটার সাথে লম্বা পা ফেলে হাঁটতে শুরু করল। মোড় ঘুরতেই মেয়েটার পা ছেড়ে দিল। ছেলেটা প্রথম যে বাড়ির গেট খোলা পেল সেদিকেই মেয়েটিকে আহ্বান করল। গেটের পাশে একটা বেঞ্চ পেয়ে বসে পড়ল মেয়েটা, তারপর ঢুকরে ঢুকরে কাঁদতে শুরু করল। মেয়েটা শক পেয়েছে। তাড়াতাড়ি ওর জন্য কিছু করা দরকার।
ছেলেটা দৌড়ে নিচতলার বাসায় বেল বাজাল। উফফ! দরজা খুলছে না কেন? মেয়েটাকে রেখে ওপরতলায় যেতে সাহস পাচ্ছে না। আরো দু'একটা বেল দেওয়ার পর এক মধ্যবয়সী খালাম্মা চোখ কচলােত কচলাতে দরজা খুললেন, পরনে ম্যাক্সি আর ওড়না, শুধু ভালো স্বাস্থ্য আর তেল চকচকে চেহারাই জানান দিচ্ছে যে তিনি এ বাসার বুয়া নন।
খালাম্মা, আমাদের দুই গ্লাস পানি দেবেন?
ছেলেটার কাতর চেহারা দেখে তিনি আর কিছু জিজ্ঞেস করলেন না। ফ্রিজ থেকে দু’গ-াস পানি একটা ট্রেতে নিয়ে দ্রুত হাজির হলেন। ছেলেটা দরজা থেকেই ছোঁ মেরে গ্লাস দুটো নিয়ে দৌড় দিল। কোথায় গেল কৌতূহলি হয়ে দেখার জন্য বের হয়ে খালাম্মা দেখলেন উনিশ বিশ বছর বয়সী একটা হালকা পাতলা মেয়ে গেটের পাশে বেঞ্চের ওপর বসে ফোঁপাচ্ছে। ছেলেটা তাকে একটা পানির গ্লাস এগিয়ে দিতেই সে ঢক ঢক করে সবটুকু পানি খেয়ে ফেলল। ওকে হাঁপাতে দেখে ছেলেটা অন্য গ্লাসটাতে চুমুক দিতে যাচ্ছিল। হঠাৎ ওর দিকে নজর পড়ায় গ্লাসের প্রতি মেয়েটির উৎসুক দৃষ্টি দেখে সে নিজের গ্লাসটাও এগিয়ে দিল। সে সাগ্রহে এই পানিটুকুও দ্রুত গলাধঃকরণ করল।
খালাম্মার বড় মায়া লেগে গেল। তিনি ওদের বাসায় ডেকে নিয়ে গেলেন। মেয়েটার অবস্থা দেখে তিনি ছেলেটাকে একটু আড়ালে ডেকে নিলেন। জানতে চাইলেন কি হয়েছে। ছেলেটার কথা শুনে তিনি বললেন, 'বাবা, তুমি একটুও চিন্তা কর না। আমি এক্ষুনি ড্রাইভারকে ডাকছি। আমি নিজে ওকে বাড়ি পৌঁছে দিয়ে আসব। কি যে হচ্ছে আমাদের পাড়াটা!’ দীর্ঘশ্বাস ফেললেন খালাম্মা।
মেয়েটাকে নিয়ে খালাম্মা গাড়িতে উঠতেই ছেলেটা চলে যাচ্ছিল। তিনি ডেকে বললেন, ‘তুমি গাড়িতে ওঠ বাবা, আমি তোমাকে পথে নামিয়ে দেব'। 'আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই খালাম্মা, আপনি ওকে নামিয়ে দিলেই হবে', বলে ছেলেটা গেটের পাশে অপেক্ষমান রিক্সায় উঠে চলে গেল। চলে যাবার পর খালাম্মার মনে হল, ওর নামটা জিজ্ঞেস করা হয়নি!'
চার বছর পর...
বাবার বন্ধু হায়দার চাচা এসেছেন। বেচারা এখনো ঠিকমত হাঁটতে পারছেন না, একটু একটু খোঁড়াচ্ছেন। মাস তিনেক আগে ওনার একটা অ্যাক্সিডেন্ট হল। এতগুলো লোক রাস্তায় অথচ কেউ এগিয়ে এসে সাহায্য করছে না, সবাই ঘিরে দাঁড়িয়ে যেন সিনেমা দেখছে! এক লোক ঐ পথ দিয়ে যাচ্ছিলেন। অল্প বয়সী ঐ যুবক তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে সাথে সাথে নিজেই চিকিৎসা সেবা দিতে শুরু করল। তখন তিনি বুঝতে পারলেন এই ছেলে ডাক্তার।
আর দেরি হলে হয়তো তাঁর পা বাঁচানো সম্ভব হত না। পরে যতদিন তিনি হাসপাতালে ছিলেন ঐ ডাক্তার প্রতিদিন অন্তত একবার তাকে দেখতে এসেছে। তিনি ভেবেছিলেন তিনি হয়তো কোনো কারণে স্পেশাল রোগীর মর্যাদা পাচ্ছেন। পরে দেখলেন সে সবার প্রতিই এমন দায়িত্বশীল। সুস্থ হয়ে বাড়ি ফিরে আসার পর তিনি যে কতবার ওই যুবককে দাওয়াত করার চেষ্টা করেছেন! সে কেবল বলে, 'আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি!”
এই কাহিনী যে সুবাহ কতবার শুনেছে! শুনে শুনে ওর মনে হয়েছে ডাক্তারদের তো এমনই হওয়া উচিত! শুধু ডাক্তার কেন, প্রত্যেক মানুষেরই তো দায়িত্ব মানুষ হিসেবে অন্যের কথা ভাবা! আবার ভাবে সবাই যদি এমন হত তাহলে নিশ্চয়ই হায়দার চাচার কাছে ব্যাপারটা এমন অস্বাভাবিক কিছু মনে হত না, এই যুবকের কথা বার বার মনে হত না, এটাই স্বাভাবিক মঞ্চে হত!
হায়দার চাচা আরো একবার এই গল্প শুরু করলেন। বসে বসে গল্প শুনলে তো আর হবে না! অনার্সের আর দু'টো মাত্র পরীক্ষা বাকি। পরীক্ষায় ভালো করতেই হবে। সুবাহ পড়াশোনা করার জন্য উঠে নিজের রুমে চলে গেল।
দু'সপ্তাহ পর....
আজ সুবাহদের বাসায় হায়দার চাচাদের দাওয়াত। চাচার সাথে তাঁর এক বন্ধুর পরিবারও আসবে। সুবাহর মন চাচার তিনবছর বয়সী তুলতুলে মাদুসনুদুস পিচ্চিটার সাথে খেলার আনন্দে থই থই করছে। পরীক্ষা শেষ। বহুদিন পর সময় পাওয়া যাবে সামিহার সাথে ইচ্ছামতো দুষ্টুমি করার।
মেহমান এসে গেছে। পুরুষরা ড্রয়িং রুমে বসে পড়েছেন, মহিলারা সবাই মায়ের বেডরুমে আস্তানা গাড়লেন। হায়দার চাচীর সাথে যে নতুন চাচি এসেছেন তিনি মায়ের চেয়ে খানিকটা বয়স্কা। তবে মহিলা বেশ লম্বাচওড়া, ফর্সা আর দেখলেই বোঝা যায় অল্প বয়সে মাথা খারাপ হবার মতো সুন্দরী ছিলেন। তাঁর বিশ বছর বয়সী মেয়ে মুমতাহিনাও দেখতে ভারী সুন্দর, অনার্স পড়ছে। একপাশে মায়েরা গল্প করছেন, পরিচিত হচ্ছেন; অন্যপাশে ছোট্ট সামিহা আর ওর আট বছর বয়সী সর্দার ভাবাপন্ন ভাই আলতাফকে ঘিরে জমে উঠেছে সুবাহ আর মুমতাহিনার গল্পসল্প।
একটু পর সুবাহ সামিহাকে ওর মায়ের কাছে জমা দিয়ে মায়ের সাথে রান্নাঘরে গেল খাবার দিতে। নতুন চাচী আর মুমতাহিনাও এল সঙ্গ দিতে। চাচি সুবাহর সাথে অনেক কথাবার্তা বললেন আর মুমতাহিনা ঘরের মানুষের মতো এক একটা তরকারি বাড়া হতেই ছোঁ মেরে ওর হাত থেকে নিয়ে টেবিলে রেখে আসতে লাগল। ওদের সহজ সাবলীল ব্যাবহার খুব ভালো লাগল সুবাহর। ওর মাও মনে হয় খুশি হলেন। তরকারি গরম করতে করতে তিনি একটু পর পর মিষ্টি হেসে ওদের দিকে তাকাচ্ছিলেন। উফ! মায়ের মতো ভূবন ভুলানো হাসি যেন পৃথিবীতে আর কারো নেই!
প্রথমে মহিলারা বাচ্চাসহ খাবার নিয়ে ভেতরে চলে গেলেন গল্পগুজব করতে করতে। আয়েশ করে খাবেন বলে। পুরুষরা বসে গেলেন ডাইনিং রুমে। মুমতাহিনা আর সুবাদ গিয়ে বসল ওর রুমে। খাওয়ার পর্ব শেষ। মুমতাহিনা ড্রয়িং রুমে মিষ্টি দিতে গেল। সুবাহ মায়ের বেডরুমে মিষ্টির পাত্র দিয়ে ডাইনিং রুমে এল টেবিল চেয়ার ঠিক করে রাখতে।
মুমতাহিনাকে পর্দা সরিয়ে আসতে দেখে সে চেয়ার টেনে বসে পড়ল ওর সাথে গল্প
করার জন্য। হঠাৎ দেখল মুমতাহিনার সাথে একজন যুবক প্রবেশ করছে। মুমতাহিনা বলল, "ভাইয়া বুড়োদের মধ্যে বসে বোরড হচ্ছে তাই ওকে নিয়ে এলাম। এক নজর তাকিয়ে অস্বস্তি লাগলেও সুবাহ কিছু বলল না, টেবিলের দিকে তাকিয়ে রইল। ভাইয়াকে নিয়ে ওর সামানাসামনি দুটো চেয়ার টেনে বসে পড়ল মুমতাহিনা। ভাইয়া আর সুবাহ দুজনেই চুপ। কিছুক্ষণ একা একাই বকবক করে মাকে কিছু বলতে হবে বলে উঠে গেল মুমতাহিনা।
‘আপনি?’, এতক্ষণ চেপে রাখা উত্তেজনা ছিটকে বেরিয়ে এল সুবাহর মুখ থেকে।
‘আপনিই তাহলে সে, যার প্রশংসা আমার বোন থামাতেই পারছে না!'
‘আপনাকে ধন্যবাদ জানাবার সুযোগ হয়নি....
‘কিসের জন্য? সেদিন যদি আমার ছোটবোন মুমতাহিনা বিপদাপন্ন হত আমি চাইতাম কেউ যেন তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। আমি এর বেশি কিছু করিনি! কিন্তু আপনি যদি আমার সঙ্গে সাথে সাথে না আসতেন তাহলে আপনার তো সর্বনাশ তেই, আমিও মারা পড়তাম আপনি ঐ ভরদুপুরে ওখানে গিয়েছিলেন। করতে বলুন তো?
‘এক বান্ধবীর বাসা থেকে নোট আনতে গিয়েছিলাম। রিক্সা পাচ্ছিলাম না। হঠাৎ যখন দেখলাম ছেলেগুলো আমার দিকে এগিয়ে আসছে, ওদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না... আপনি যদি ঐ মূহূর্তে এসে না পড়তেন কি হত আমি ভাবতেও পারি না’, শিউরে সারা শরীর কেঁপে ওঠে সুবাহর, 'কিন্তু আপনি কোথা থেকে এলেন আমি আজও বুঝতে পারিনি।
'আমি শর্টকাট নেওয়ার জন্য ওদিকে রিক্সা ঘুরিয়ে মেডিকেল কলেজ হোস্টেলে যাচ্ছিলাম। দূর থেকে ছেলেগুলোকে দেখে ভালো মনে হয়নি, তার ওপর আপনার চেহারা দেখে বুঝতে পারলাম খুব খারাপ একটা কিছু ঘটতে যাচ্ছে। কি করব কিছু চিন্তা না করেই রিক্সা ছেড়ে দিলাম। নেমে বুঝতে পারলাম এতগুলো ছেলের সাথে আমি একা কিছুই করতে পারব না। তাই অভিনয় করলাম, ভাগ্য ভালো আপনি সাড়া। নিলেন....
‘ঐ আন্টি আমাকে শুধু বাসার সামনেই নামিয়ে দিয়ে যাননি বরং ঘরে এসে মায়ের হাতে বুঝিয়ে দিয়ে গেছেন। উনি খুব আফসোস করেছিলেন যে আপনার নাম জানা হয়নি।
‘আসাদ, আমার নাম আসাদ। খালাম্মা ভীষণ ভালো মানুষ ছিলেন...'
‘আচ্ছা ঐদিনের কথা তো বুঝলাম। আজ আপনি আমাদের বাসায় এলেন কিভাবে?'
'আর বলেন না, হায়দার খালুকে রাস্তায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়েছিলাম। উনি প্রথমে জেদ ধরলেন বাসায় দাওয়াত করে খাওয়াবেন। ওটা যখন এড়িয়ে গেলাম তখন খালুর মাথায় জেদ চেপে গেল আমার উপকার করবেনই করবেন....
হেসে ফেলল সুবাহ, হায়দার চাচার স্বভাব এমনই বটে!
তারপর কিছুটা গম্ভীর হয়ে বংল ‘সেদিনের জন্য আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাব বুঝতে পারছি না....
আসাদ একটু ইতস্তত করল, একবার শার্টের হাতার দিকে তাকাল, একবার টেবিলের দিকে, গলা খাঁকারি দিয়ে চারপাশে একবার দেখে নিয়ে বলল, 'একটা উপায় আছে...
সুবাহ ওর অদ্ভুত আচরণে খুব অবাক হল, প্রশ্নবোধক দৃষ্টি বলে দিল ওর ঔৎসুক্যের কথা।
‘আমার বাবা-মা, বোন সবার আপনাকে খুব পছন্দ হয়েছে। ওদের ধারণা হায়দার খালু আপনাদের ব্যাপারে কমই বলেছিলেন। সুতরাং আপনার যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে আপনি বিয়ের ব্যাপারে হ্যা বলতে পারেন'।
আসাদের ফর্সা চেহারাটা এখন রক্তিম বর্ণ ধারণ করেছে। সুবাহকে কিংকর্তব্যবিমূঢ় করে দিয়ে সে বারান্দায় পালিয়ে গিয়ে বাঁচল!